আয়ুব খানের পর পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন সেনাপ্রধান আসিম মুনির

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওয়ে ২৬ নিরীহ পর্যটককে খুন করানোর পরিকল্পনার সফল বাস্তাবায়নের জন্য পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিল শাহবাজ শরিফ সরকার। আজ মঙ্গলবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে ওই পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আয়ুব খানের পরে আসিম মুনির হলেন দ্বিতীয় পাকিস্তানি সেনাপ্রধান যিনি ফিল্ড মার্শালে ভূষিত হচ্ছেন। দেশ স্বাধীন হওয়ার পরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক শাসক আয়ুব খান ১৯৫৯ সালে নিজেকেই ফিল্ড মার্শাল হিসাবে ঘোষণা করেছিলেন।

এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতি জারি করে সেনাপ্রধান আসীম মুনিরকে ফিল্ডমার্শাল পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে যেভাবে পাক সেনাপ্রধান সশস্ত্র বাহিনীকে নিয়ে বুক চিতিয়ে লড়াই চালিয়েছেন তা বেনজির। ওই ‘অবিস্মরণীয় ভূমিকার’ জন্যই জেনারেল আসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

কট্টর ভারত বিরোধী এবং লস্কর ই তৈয়বা, জইশ-ই-মহম্মদ হিজবুল মুজাহিদিন-সহ জঙ্গি সংগঠনগুলির ইন্ধনদাতা মুনির পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পদে নিযুক্ত হওয়ার আগে সেনা গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর প্রধান ছিলেন। তিনি আইএসআইয়ের প্রধান থাকাকালীনই  ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আধা সেনার কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ সদস্য শহিদ হন। ২০২২ সালের নভেম্বরে জেনারেল কামার জাভেদ বাজওয়ার অবসরের পরেই পাক সেনাপ্রধান হিসাবে স্থলাভিষিক্ত হন। তিনি হলেন পাকিস্তানের ১১তম সেনাপ্রধান। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালের নভেম্বরে সেনাপ্রধান হিসেবে তার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]