Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানি টাকার দরে সর্বকালীন পতন, এক ডলারের দাম ২৮৭ টাকা ২৯ পয়সা

পাকিস্তানের আর্থিক হাল এতটাই শোচনীয় যে বিশ্ব ব্যাঙ্কও দেশটির জিডিপি নিয়ে পূর্বাভাসে কাটছাঁট করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ক্রমশই দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছে পাকিস্তান। মার্চ মাসের মুদ্রাস্ফীতি গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। আর আজ মঙ্গলবার ডলারের সাপেক্ষে টাকার দরে সর্বকালীন পতন ঘটেছে। এক ডলারের মূল্য দাঁড়িয়েছে ২৮৭ টাকা ২৯ পয়সা। শাহবাজ শরিফ জমানায় পাকিস্তানের আর্থিক হাল এতটাই শোচনীয় যে বিশ্ব ব্যাঙ্কও দেশটির জিডিপি নিয়ে পূর্বাভাসে কাটছাঁট করেছে।

গত কয়েক মাস ধরেই পাকিস্তানি টাকার দর ডলারের সাপেক্ষে তলানিতে যাচ্ছিল। গতকাল সোমবার এক ডলারের মূল্য দাঁড়িয়েছেল ২৮৫ টাকা ০৪ পয়সা। আর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতে এদিন আরও ২ টাকা ২৫ পয়সা বা শূন্য দশমিক ৭৮ শতাংশ হ্রাস পেয়েছে। এর আগে কখনও পাকিস্তানের টাকার দর এত নীচে নামেনি। দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য অনুসারে, এই দরপতন গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়।

স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ মাসের ২ তারিখ পাকিস্তানি টাকার দরে সর্বকালীন পতন ঘটেছিল। ওই দিন এক ডলারের মূল্য দাঁড়িয়েছিল ২৮৫ টাকা ৯ পয়সা। ডলারের সঙ্কট থাকায় দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধসহ বৈদেশিক লেনদেনে ভারসাম্য রাখতে পারছে না শাহবাজ শরিফ সরকার। আর্থিক পুনরুদ্ধারের অংশ হিসেবে ২০১৯ সালে পাকিস্তানকে ৬০০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তার প্রতিশ্রুতি দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত বছর বন্যার পর দেশটিকে সাহায্য করার জন্য আরও ১০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছিল আইএমএফ। মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনোর পরে ডলারের সাপেক্ষে টাকার দরে সর্বকালীন পতনে যথেষ্টই চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00