নিজস্ব প্রতিনিধি: শতাধিক অভিযোগে বিদ্ধ হয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন ইমরান খান এখন জেলবন্দী। তাঁর দল PTI-কেও ব্যান করা হয়েছে। এবার তাঁর দলের লোকজনকে গ্রেফতারের অভিযানে নেমেছে পুলিশ। অবশেষে পুলিশের বিজানো জালে একের পর এক ধরা পড়ছে PTI-এর প্রণেতারা। সোমবার পাকিস্তান পুলিশ পার্লামেন্ট হাউসের বাইরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI-এর চেয়ারম্যান গোহর খান এবং আইন প্রণেতা শের আফজাল মারওয়াতকে গ্রেফতার করেছে।
জনসমাবেশ আইন লঙ্ঘন করার অভিযোগে PTI দলের আরও কয়েকজনকে গ্রেফতার করা হবে সূত্রের খবর। ইসলামাবাদ পুলিশ আরও জানিয়েছে, PTI নেতা ওমর আয়ূব খান, জারতাজ গুল ওয়াজিরকেও গ্রেফতার করবে। সোমবার PTI নেতাদের গ্রেফতার করার জন্যে পার্লামেন্টের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। তাঁরা যাতে বেরোতে না পারে সেই কারন পার্লামেন্টের প্রবেশ ও প্রস্থনের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়। মারওয়াতকে পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড পাবলিক অর্ডার বিল, ২০২৪ এর অধীনে উল্লখিত প্রবিধান লঙ্ঘনের জন্যে গ্রেপ্তার করা হয়েছে। আর PTI আইন প্রণেতাকে PTI-এর সঙ্গে সংঘর্ষের অপরাধে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও PTI-এর আরও নেতাদের সংসদ ভবন থেকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, গত রবিবার পাওয়ার শোতে অংশ নেওয়া PTI-এর পঞ্জাব নেতাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করে পুলিশ। যদিও আগে থেকেই তাঁদের কুকীর্তির জন্যে তাঁদের সতর্ক করেছিল পুলিশ। অবশেষে কাউকে সাংসদ ভবন থেকে কাউকে পাওয়ার শো থেকে আবার কাউকে বাড়ি থেকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। তাঁদের সকলের বিরুদ্ধে পাবলিক অর্ডার বিল ২০২৪ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের গ্রেফতারির থেকে বাঁচতে PTI-নেতারা পুলিশের উপর ইট বালি পাথর ছুঁড়ে হামলা করে বলে অভিযোগ। তাঁদের দোষ প্রমাণ হলে ১০ বছরের সাজা হতে পারে।