Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওমিক্রনের থাবা থেকে বাঁচতে ৯ দেশের উপরে নিষেধাজ্ঞা জারি পাকিস্তানের

নতুন করে যে সব দেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার অধিকাংশই ইউরোপের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে থাবা বসাতে শুরু করেছে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন। পড়শি দেশ ভারতেও জাঁকিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার শনাক্ত হওয়া করোনাভাইরাসের নয়া প্রজাতি। আর তাতেই প্রমাদ গুনছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই তড়িঘড়ি ওমিক্রনের থাবা থেকে বাঁচতে আরও নয় দেশের উপরে  ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হল। নতুন করে যে সব দেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার অধিকাংশই ইউরোপের।

দেশের করোনা পরিস্থিতি ও ওমিক্রন নিয়ে সোমবার এক জরুরি বৈঠকে বসেছিলেন ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) শীর্ষ আধিকারিকরা। ওই বৈঠকের পরে এনওসি’র পক্ষ থেকে জানানো হয়, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, ইউক্রেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ভিয়েতনাম, পোল্যান্ড ও জিম্বাবুয়ের নাগরিকদের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এই দেশগুলো থেকে কেউ পাকিস্তানে ভ্রমণ করতে পারবে না। তবে যদি ওই সব দেশ থেকে কেউ জরুরি প্রয়োজনে আসতে চান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পর্যটকের ভ্যাকসিন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য যাচাই করে দেখা হবে। করোনার নেগেটিভ রিপোর্ট থাকলে ঢুকতে দেওয়া হবে।

গত মাসের শেষের দিকে করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতি শনাক্ত হওয়ার পরেই তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, লেসোথো, এসওয়াতিনি, বতসোয়ানা, ও নামিবিয়ার যাত্রীদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পাশাপাশি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন অ্যারাইভাল ভিসা পেয়ে যে সমস্ত ভিন দেশি পাকিস্তানে ঢুকবেন তাঁদের যদি করোনা পজিটিভ হয়, সেক্ষেত্রে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আট দিনের মাথায় পিসিআর টেস্ট করাতে হবে। করোনা নেগেটিভ আসার পরই তাঁদের ছেড়ে দেওয়া হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00