Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে সম্মান রক্ষার নামে দুই তরুণী-সহ তিন জন নৃশংসভাবে খুন

তিন পৃথক ঘটনায় অভিযুক্ত সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।  

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। পারিবারিক সম্মান রক্ষার নামে দেশের তিন প্রান্তে দুই তরুণী-সহ তিনজনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই সঙ্গে সবক শেখাতে এক ব্যক্তির নাক-কানও কেটে নেওয়া হয়েছে। এমন ভয়াবহ ঘটনার কথা শুনে আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। তিন পৃথক ঘটনায় অভিযুক্ত সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।  

প্রথম ঘটনাটি ঘটেছে লাহোর থেকে ২০০ কিলোমিটার দূরে পঞ্জাব প্রদেশের সারগোড়া জেলায়। গতকাল সোমবার নাসির আমেদ নামে এক ব্যক্তি প্রতিবেশী যুবক মোখতারের সঙ্গে নিজের ১৯ বছর বয়সী মেয়ের প্রেমের কথা জানতে পারার পরেই রুদ্রমূর্তি ধারণ করেন। প্রথমে নিজের মেয়েকে খুন করে। পরে ছুরি নিয়ে চড়াও হন মোখতারের ওপরে। এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোখতারের। মেয়ে ও প্রেমিককে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন নাসির।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে লাহোর থেকে ১৭০ কিলোমিটার দূরে ছিনিওত শহরে। আহমেদ শের নামে এক যুবক পরিবারের সম্মান নষ্ট করার জন্য নিজের অষ্টাদশী বোনকে খুন করে মৃতদেহ রাস্তার পাশে একটি নর্দমায় পুঁতে রেখেছিল। জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে আহমেদ জানিয়েছে, বোনকে খুনের পরে তার প্রেমিককেও খুন করার পরিকল্পনা ছিল। কিন্তু খুঁজে না পাওয়ায় খুন করতে পারেনি। তৃতীয় ঘটনাটি ঘটেছে ছিনিওত শহরেই। বোনের সঙ্গে প্রেম করার অপরাধে এক যুবকের নাক ও কান কেটে নিয়েছে পাঁচ ভাই।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00