না ফেরার দেশে সুজুকি কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি

সারা বিশ্বে সুজুকি কোম্পানির নেটওয়ার্ক সম্প্রসারণে Osamu Suzuki- র অবদান অনস্বীকার্য। তার আমল থেকেই ভারতীয় কোম্পানি মারুতির সঙ্গে সুজুকি সংযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর মৃত্যু রাজনৈতিক মহলেও বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশেরও নেতা-মন্ত্রীরা। তাঁর মৃত্যুর শোকের মধ্যেই আরও একটি খবর এসেছে। প্রয়াত হয়েছেন সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। শুক্রবার (২৭ ডিসেম্বর) সুজুকি কোম্পানি ঘোষণা করেছে, গত ২৫ ডিসেম্বর সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি লিম্ফোমায় মারা গিয়েছেন। সারা বিশ্বে সুজুকি কোম্পানির নেটওয়ার্ক সম্প্রসারণে Osamu Suzuki- র অবদান অনস্বীকার্য। তার আমল থেকেই ভারতীয় কোম্পানি মারুতির সঙ্গে সুজুকি সংযুক্ত।

১৯৩০ সালের ৩০ জানুয়ারি জাপানের গেরোতে জন্মগ্রহণ করেছিলেন ওসামু মাতসুদা। তবে ১৯৫৮ সালে সুজুকি পরিবারে বিয়ের পর তিনি শ্বশুরবাড়ির ব্যবসার দায়িত্ব নেন। তাঁর উপাধিটি তাঁর স্ত্রীর দেওয়া। বলা চলে, তাঁর সময় থেকেই সুজুকি মোটর কর্পোরেশনের দুর্দান্ত যাত্রা শুরু হয়। বিয়ের সময় ওসামু একজন ব্যাংক কর্মচারী ছিলেন। ১৯৫৮ সালে তিনি শোকো সুজুকিকে বিয়ে করেছিলেন। এরপরেই তিনি শ্বশুরবাড়ির ব্যবসায়ে নাম লেখান। শোকো ছিলেন মিচিও সুজুকির নাতনি, যিনি সুজুকি মোটরের প্রতিষ্ঠাতা ছিলেন। বিয়ের পর থেকে প্রায় ৪০ বছর সুজুকি কোম্পানির দায়িত্ব সামলান ওসামু। তিনিই সুজুকি সংস্থার অগ্রগতির প্রধান পথপ্রদর্শক ছিলেন। তার নির্দেশনায়, সুজুকি মোটর উত্তর আমেরিকা এবং ইউরোপে তার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছিল।

আজ সুজুকি অটোমোবাইল বিশ্বের একটি বড় নাম। ছোট গাড়ি থেকে শুরু করে SUV এবং এমনকি টু-হুইলার শিল্পেও কোম্পানিটি বাজিমাত করেছে। তাঁর নেতৃত্বেই আশির দশকে ভারতীয় বাজারে সুজুকির গ্র্যান্ড এন্ট্রি হয়। ১৯৮২ সালে সুজুকি মোটর কর্পোরেশন Maruti Udyog Private Limited-এর সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এরপরেই মার্কেটে লঞ্চ হয় ভারতের সবচেয়ে জনপ্রিয় গাড়ি, Maruti 800। এই গাড়িটি ১৯৮৩ সালে লঞ্চ হয়েছিল। বহু বছর ধরে এই গাড়ি ভারতে বিক্রি হয়েছে। আজ Maruti Suzuki দেশের বৃহত্তম গাড়ি উৎপাদনকারী কোম্পানি হয়ে উঠেছে। আর ভারতে মারুতির সঙ্গে সুজুকি সংস্থার অন্তর্ভুক্তিকরণ ছিল ওসামু সুজুকির বিশাল চ্যালেঞ্জিং বিষয়। তবে তিনি জাপানে একটি কেলেঙ্কারির মুখোমুখি হওয়ায় ২০১৬ সালে সিইও পদ থেকে পদত্যাগ করেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]