Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভ্যাক্সিন নিলেই যৌনপল্লীতে যাওয়ার ছাড়

টিকাকরণে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভ্যাক্সিনের টিকা নিতে অনেকেরই অনীহা রয়েছে। তাই, কোনও কোনও দেশে দেওয়া হচ্ছে বিনামূল্যে বিয়ার। কোনও কোনও দেশ দিচ্ছে ক্লাব মেম্বারশিপ, গিফট কুপন, লটারি টিকিট। এমনকী বন্দুকও ফ্রিতে দেওয়া হচ্ছে। আর এসব কিছুকে ছাপিয়ে গেল ভিয়েনার একটি যৌনপল্লী। তারা জানিয়েছে, ভ্যাক্সিনের দুটো ডোজ নেওয়া থাকলে তবেই তাদের পাড়ায় আসা যাবে।

কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত?

ভিয়েনার বিখ্যাত যৌনপল্লীর ডিরেক্টর ক্রিস্টোফার লিয়েলাচের জানিয়েছেন, ‘অতিমারির কারণে ব্যবসা মার খেয়েছে। সবাই ছোঁয়াচ এড়াতে ব্যস্ত ছিল। বিভিন্ন পেশার সঙ্গে যুক্তকর্মীরা যেমন সঙ্কটে পড়েছিলেন, সঙ্কটে পড়েছিলেন দেহপোজীবীরাও। করোনার প্রকোপ কিছুটা হলেও কমেছে। বিশ্বজুড়ে চলছে টিকাকরণ। তবে অনেক দেশেই টিকা নেওয়ার ব্যাপারে একাংশের মধ্যে একটা অনীহা তৈরি হয়েছে। তাদের উৎসাহ দিতেই এই উদ্যোগ। পাশাপাশি টিকা নিলে সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।‘

উল্লেখ করা যেতে পারে, ইউরোপের বেশ কয়েকটি জায়গায় নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল বিশিষ্ট দেশ চিনে নতুন করে ফের করোনা দাপট দেখাতে শুরু করেছে। চিনের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন, গ্রিসের পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বললে অত্যুক্তি হবে না। মস্কোতে একদিকে যেমন লাফিয়ে বাড়ছে সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। সূত্রের খবর, ভ্লাদিমির পুতিন সরকার অনির্দিষ্টকালের জন্য ফের শাটডাউন ঘোষণা করতে পারে। জারি করতে পারে একাধিক বিধিনিষেধ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00