Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৯/১১ হামলার বর্ষপূর্তি, এখনও পরিচয় মেলেনি ৪০ শতাংশ মৃতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকালের ভয়াবহ হামলা ৯/১১ হামলা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তিনটি প্লেন ছিনতাই করে নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল-কায়েদা জঙ্গিগোষ্ঠী। এতে সুউচ্চ ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রাণ হারান ২,৭৫৩ জন। সোমবার(১১ সেপ্টেম্বর) এই হামলার ২২তম বর্ষ। এই ২২ বছরে নতুন দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

দেহাবশেষগুলির ডিএনএ পরীক্ষার মাধ্যমে নতুন দুজনের পরিচয় মিলেছে বলে জানিয়েছে নিউইয়র্ক প্রশাসন। তবে পরিবারের অনুরোধে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন নারী, অপরজন পুরুষ।  

নিউ ইয়র্ক প্রশাসন জানিয়েছে, অজ্ঞাতদের পরিচয় শনাক্তকরণে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তবে নিহত প্রায় ৪০ শতাংশ ব্যক্তির  পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

প্রসঙ্গত, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। এই ঘটনায় সৌদি সরকার বা সরকারের কর্মকর্তারা অর্থায়ন করেছিলেন বলেই অভিযোগ। আল-কায়েদা ঘনিষ্ঠতার অভিযোগে ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করা হয়েছিল।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00