Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৈরিতা ভুলে ফের হটলাইন চালু করল দুই কোরিয়া

গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হটলাইন চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ও দক্ষিণ কোরিয়ার শত্রুতার কথা সর্বজনবিদিত। দুই জ্ঞাতিশত্রুর সম্পর্ক অনেকটাই অহি-নকুলের। সর্বদাই ‘যুদ্ধ-যুদ্ধ’ ভাব। গত অগস্টেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। অবশেষে এক বছরেরও বেশি সময় বাদে সোমবার থেকে ফের দুই দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া হটলাইন পুনরায় চালু হল। গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হটলাইন চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করায় সাড়া দিতে দেরি করেননি দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ‘গত বছর দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে হটলাইন বিচ্ছিন্ন করে দিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি দুই দেশের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের বৈঠক ব্যর্থ হওয়ার পরে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে দুই কোরিয়ার সীমান্ত অঞ্চলে থাকা একটি কার্যালয় উড়িয়ে দেয়।’ ওই ঘটনার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে আরও শীতলতা আসে। অগস্টে ফের দুই কোরিয়ার মধ্যে হটলাইন চালু হলেও তা ফের বন্ধ হয়ে যায়। এদিন অবশ্য ফের হটলাইন চালুর পরে দুই দেশের আধিকারিকরা নিজেদের মধ্যে এক প্রস্থ কথা বলেছেন।  

তবে আপাতত হটলাইন চালু হলেও কতদিন তা চালু থাকবে, তা নিয়ে অনেকটাই সংশয়ে কূটনীতিবিদরা। কেননা, ফের হটলাইন চালু করলেও পিয়ংইয়ংয়ের শীর্ষ আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, ‘দুই দেশের সম্পর্কের উন্নতি অনেকটাই নির্ভর করছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্তাদের মনোভাবের উপরে। উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্ব থেকে মুক্ত হতে হবে দক্ষিণ কোরিয়াকে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00