Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তর কোরিয়ায় করোনার বলি আরও ২১, পরিস্থিতি ভয়াবহ বলে স্বীকার কিমের

সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় করোনা বলি আরও ২১। আক্রান্ত বহু।  পরিস্থিতি যে ভয়াবহ, তা স্বীকার করে নিয়েছেন উত্তর কোরিয়ায় শীর্ষ নেতা কিম। দেশবাসীকে জানিয়েছেন, যে কোনও মূল্যে করোনা সংক্রমণ রোধ করতে হবে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিম কমিউনিস্ট পার্টির জরুরী অধিবেশন ডাকেন। সেখানে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কিম স্বীকার করে নিয়েছেন, দেশের পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কার।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত লক্ষাধিক। সে দেশের সরকারি প্রচারমাধ্যম কেসিএনের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে উত্তর কোরিয়ায় করোনায় আক্রান্ত ২৮০৮১০। কমিউনিস্ট পার্টির বৈঠকে কিম জানিয়েছেন, যে কোনও অবস্থায় সংক্রমণ রোধ করতে হবে। প্রয়োজনে কড়া বিধিনিষেধের পথে হাঁটতে হবে। যদিও সেই বিধিনিষেধ কী, সে ব্যাপারে কিম সুনির্দিষ্টভাবে কিছু জানাননি।

দলের বৈঠকে কীম জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ রুখতে এখনই কড়া পদক্ষেপ না করা হলে পরিস্থিতির আরও অবনিত হবে। দলের কাজ হবে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে দেশবাসীকে সঙ্ঘবদ্ধ করা। প্রয়োজনে কমিউনিস্ট পার্টিকেও মাঠে নামতে হবে। একমাত্র সঙ্ঘব্ধভাবে লড়াই করতে পারলেই আমরা এই ভাইরাসের বিরুদ্ধে জয় পাব। তাই, এখন থেকে আমাদের মাঠে নামতে হবে।’

উত্তর কোরিয়ার সর্বাধিনায়কের এই বিবৃতি যে নিঃসন্দহে তাৎপর্যপূর্ণ তা নিয়ে কোনও সন্দেহ নেই। যেটা সব থেকে বেশি উল্লেখ করার মতো বিষয়, কিমের দেশ এই প্রথম সরকারি বিবৃতি দিয়ে করোনায় আক্রান্তের কথা স্বীকার করে নিল। 

আরও পড়ুন Omicron BA.2 হানা উত্তর কোরিয়ায়, বিবৃতি দিয়ে স্বীকার, লকডাউন ঘোষণা কিমের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00