Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুমিল্লায় দুর্গাপুজোর মণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের ছাড়া হবে না: শেখ হাসিনা

দেশজুড়ে যাতে সাম্প্রদায়িক অশান্তি না ছড়ায় তার জন্য ইতিমধ্যেই ২২ জেলায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুমিল্লা, চাঁদপুর সহ দেশের একাধিক জেলায় দুর্গাপুজোর মণ্ডপে হামলার ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ সরকার। বিড়ম্বনা আড়াল করতে মণ্ডপ ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে হিন্দু সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে। অপরাধীরা যে ধর্মেরই হোক না কেন বিচার করা হবে।’ দেশজুড়ে যাতে সাম্প্রদায়িক অশান্তি না ছড়ায় তার জন্য ইতিমধ্যেই ২২ জেলায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে প্রতিমার কাছে কোরআন শরীফ পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনার সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে বিভিন্ন জায়গায় পুজোমণ্ডপ ভাঙচুর করে মুসলিমরা। ঘটনায় তিন হিন্দু ব্যক্তির প্রাণ গিয়েছে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। পরিস্থিতি সামাল দিতে কোমর কষে ঝাঁপিয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসন। ইতিমধ্যেই কুমিল্লার ঘটনায় ৪৩ জনকে আটক করা হয়েছে।  

এদিন কুমিল্লার ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দু সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্ম-বর্ণ এক সঙ্গে বসবাস করবে এবং যার যার ধর্ম সে সে পালন করবে।’ হিন্দু ধর্মাবলম্বীদের অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশজুড়ে একাধিক পুজোমণ্ডপে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠনের দাবি জানিয়েছেন মহানগর সর্বজনীন পুজো কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্নাত্মানন্দ মহারাজ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00