Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুরু হচ্ছে নোবেল পুরস্কার, সোমবার ঘোষণা চিকিৎসাবিজ্ঞানে জয়ীর নাম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বছরভর অপেক্ষার অবসান। আজ সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। রীতি মেনে প্রথম দিনেই ঘোষণা করা হবে চিকি‍ৎসাবিজ্ঞানে জয়ীর নাম। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য গত বছর চিকি‍ৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন সুইডেনের সোয়ান্তো প্যাবো।

ডিনামাইট আবিস্কারক অ্যালফ্রেড নোবেলের সম্মানে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়। প্রথমে  চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তির ক্ষেত্রে বিসেষ অবদানের জন্য পুরস্কার চালু করা হয়েছিল। পরে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে পুরস্কার দেওয়া শুরু করে। প্রতিবছর ডিসেম্বরের বিজ্ঞানী নোবেলের জন্মদিনেই পুরস্কার প্রাপকদের হাতে সম্মান তুলে দেওয়া হয়। চলতি বছর থেকেই পুরস্কারের অর্থমূল্য বাড়ছে। নোবেল জয়ীরা এ বছর পুরস্কারমূল্য হিসেবে পাবেন ৯ লাখ ৮৯ হাজার ডলার বা ১১ লাখ ক্রোনা।

নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম জানানো হবে। আগামিকাল মঙ্গলবার জানা যাবে পদার্থ বিজ্ঞানে কে নোবেল পেলেন? বুধবার ঘোষিত হবে রাসায়ন বিজ্ঞানে পুরস্কারজয়ীর নাম। ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ৯ অক্টোবর অর্থা‍ৎ পরের সোমবার ঘোষণা করা হবে অর্থনীতির ক্ষেত্রে নোবেল জয়ীর নাম।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00