Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেনে হামলা হলে রাশিয়ার পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি আমেরিকার, সমর্থন ব্রিটেনের

পাইপলাইনটি নির্মাণে সময় লেগেছিল পাঁচ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে ক্রমেই মস্কোর বিরুদ্ধে সুর চড়াচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, মস্কো ওই দেশের ওপর হামলা চালালে জার্মানির সঙ্গে সংযুক্ত রুশ গ্যাস পাইপলাইন বন্ধ করে দেওয়া হবে। সোমবার ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট এই হুশিয়ারি দিয়েছে। খবর দিচ্ছে বিবিসি। ১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ নর্ড স্ট্রিম টু পাইপলাইনটি নির্মাণে সময় লেগেছিল পাঁচ বছর। এতে খরচ হয় ১ হাজার ১০০ কোটি ডলার। বিবিসির প্রতিবেদন অনুসারে একই সময়ে মস্কোত রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৈঠক হয়েছে টানা পাঁচ ঘণ্টা।

বিবিসির প্রতিবেদন অনুসারে, রাশিয়া ইউক্রেন সীমান্ত ইতোমধ্যে সেনা মোতায়েন করতে শুরু করেছে। মোতায়েন করেছে ক্ষেপণাস্ত্র। তাদের প্রতিবেদন অনুসারে, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক চলাকালীন ইউক্রেন সীমান্তে সেনা পাঠাতে শুরু করে রাশিয়া। পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুসারে, রাশিয়া যে কোনও সময় ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে। সূত্রের খবর, ইউক্রেন সীমান্তে রাশিয় এক লক্ষ সেনা মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট শুনেছেন সীমান্ত সেনা মোতায়েনের খবর। বিষয়টি যে রীতিমতো উদ্বেগের তা স্বীকার করে নিয়েছেন। জো বাইডেনের এই পদক্ষেপকে সমর্থন করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্য টাইমস পত্রিকায় জনসন এই ইস্যুতে একটি প্রতিবেদন লিখেছেন। সেই প্রতিবেদনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন হলে ব্রিটেনও ইউক্রেনকে সেনাবাহিনী পাঠিয়ে সাহায্য করবে। পশ্চিমের অধিকাংশ দেশ কার্যত মস্কোর বিরুদ্ধে। আন্তর্জাতিকমহলে রাশিয়া কার্যত এক ঘরে হয়ে গিয়েছে।

আরও পড়ুন ইউক্রেনে হামলার জন্য প্রস্তুত রাশিয়া, দাবি মার্কিন কর্তাদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00