Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

PNB কাণ্ডে আমেরিকায় গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পলাতক নীরব মোদির ভাই নেহাল মোদি গ্রেফতার। পিএনবি কেলেঙ্কারিতে সিবিআই-ইডির আবেদনের ভিত্তিতে তাঁকে আমেরিকায় গ্রেফতার করা হয়েছে। ভারত সরকার তাঁকে প্রত্যর্পণ করার অনুরোধ জানিয়েছে। সেই মতো নেহাল মোদিকে গ্রেফতার করে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে।

কোটি কোটি টাকা জালিয়াতি করে বিদেশে পাড়ি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রায় ১১ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে।  ৫ জুলাই শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই, ইডির প্রত্যাপর্ণের অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  পিএনবি জালিয়াতিতে আগেই নাম জড়িয়েছে নীরব মোদির। এই ক্ষেত্রে নীরব মোদিকে সাহায্য করেছিলেন তাঁর ভাই নেহালও। এমনই সন্দেহ তদন্তকারীদের। শেল কোম্পানি এবং বিদেশি লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার করতে নীরব মোদিকে সাহায্য করেছিলেন তিনি। ইডির চার্জশিটে নীরব মোদির সঙ্গে  নেহাল মোদিকেও অভিযুক্ত হিসেবে যুক্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার অভিযোগও আনা হয়েছে।

২০১৯ সাল থেকে ব্রিটেনের এক কারাগারে বন্দি রয়েছে নীরব মোদি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত তিনি। তাঁর বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।  ইতিমধ্যেই তাঁকে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ হিসেবে ঘোষণাও করেছে ভারত। ব্রিটেনের হাইকোর্টে তাঁর প্রত্যর্পণের জন্য অনুরোধও করেছে নয়াদিল্লি। নীরব মোদি ও তাঁর কাকা মেহুল চোকসিকে পিএনবি কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে। নেহাল মোদির প্রত্যর্পণ মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে আগামি ১৭ জুলাই। সেদিন নেহাল মোদির পক্ষে জামিনের আবেদনও করা হতে পারে বলে জানা গিয়েছে। ২০১৮ সালের মে মাসে সিবিআই এবং ইডি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল। ২০১৯ সালে লন্ডনেই গ্রেফতার হন নীরব মোদি। এ বার গ্রেফতার তাঁর ভাই নেহাল মোদিও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00