Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতে ফেরানো নিয়ে নীরব মোদির আর্জি খারিজ ব্রিটেন সুপ্রিম কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়ে পালান নীরব মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণ কেলেঙ্কারীর নায়ক তথা হিরে ব্যবসায়ী নীরব মোদিকে ভারতে ফেরানোর রাস্তা সাফ হল। লন্ডন হাইকোর্টের পরে বুধবার ব্রিটেনের সুপ্রিম কোর্ট কুখ্যাত ঠগের আর্জি খারিজ করে দিয়েছে। ব্রিটেনের শীর্ষ আদালতের রায়ের পরেই  পিএনবি কেলেঙ্কারীর নায়ককে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে তোড়জোড় শুরু করেছে ভারতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকা হাতিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন গুজরাতের প্রখ্যাত হিরে ব্যবসায়ী নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি। দেশ ছেড়ে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন নীরব। ২০১৯ সালের ডিসেম্বর মাসে তাকে পলাতক আর্থিক অপরাধী হিসেবে ঘোষণা করে আদালত। ভারত সরকারের অনুরোধে পলাতক হিরে ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ব্রিটিশ সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার জেলা আদালতের বিচারক স্যাম গোজে পিএনবি কেলেঙ্কারির নায়ককে ভারতের তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।

ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নীরব মোদি। তিনি দাবি করেন, মানসিকভাবে অসুস্থ। ভারতে ফেরানো হলে তার উপরে শারীরিক নির্যাতন হবে বলে আশঙ্কা করেন তিনি। গত ১২ অক্টোবর মামলার শুনানি শেষ হওয়ার পরে রায়দান স্থগিত রাখা হয়। ৯ নভেম্বর দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ নীরবের আর্জি খারিজ করে দেয়। হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিএনবি কেলেঙ্কারীর নায়ক। আবেদনে তিনি জানিয়েছিলেন, ভারতে ফেরানো হলে আত্মহত্যা বাদে তাঁর সামনে অন্য কোনও রাস্তা খোলা থাকবে না। যদিও ওই যুক্তি মানতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00