Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ট্রাম্পকে হারালেন নিকি হ্যালি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে  আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রাইমারিতে জয়ী  হলেন নিকি হ্যালি। ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই প্রথম ট্রাম্পকে হারাল নিকি।

ওয়াশিংটনের দলীয় কর্মকর্তারা জানিয়েছে, প্রাইমারি নির্বাচনে নিকি  হ্যালি ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ ভোট।  ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে তৎকালীন প্রার্থী জো বাইডেন ওয়াশিংটনে ৯২ শতাংশ ভোট পেয়েছিলেন। নিকির এই জয়লাভের পর অনুরাগীরা জানিয়েছে ,’এই ফলাফলের পর পরিষ্কার যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প এবং তার সমস্ত বিশৃঙ্খলা প্রত্যাখ্যান করছে।‘

মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথমবার কোন নারী প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে জয়লাভ করেছে। তবে  প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে  নিকির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ট্রাম্প। তাতেই পিছু পা হয়নি নিকি।  তিনি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন পাওয়ার জন্য শেষ অবধি লড়াই করে যাবেন।

 আসন্ন নির্বাচনেও জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে পারেন। ৮১ বছর বয়স হওয়া সত্ত্বেও ভোটে লড়তে রাজি বাইডেন। বর্তমানে এই বিতর্ক সত্বেও ট্রাম্পের জনপ্রিয়তা বাইডেনের চেয়েও বেশি রয়েছে। এই নির্বাচন নিয়ে  ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের আগে সম্ভাব্য ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও তিনি নির্বাচনে দাঁড়াবেন । তাই মনে করা হচ্ছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এবং বাইডেন ফের মুখোমুখি হতে পারে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00