Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক ছবি বিক্রি হল সাড়ে ৮০০ কোটিতে, কী রয়েছে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নিলামে উঠতে চলেছে বেলজিয়ামের চিত্রশিল্পী রেনে মাগ্রিতের আঁকা একটি ছবি। এই ছবির দাম প্রায় ১০ কোটি ডলার দামে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মার্কিন চিত্রশিল্পী কিথ হেয়ারিংয়ের আঁকা ছবিসহ আরও বেশ কিছু চিত্রকর্ম নিলামে উঠতে চলেছে। একইসঙ্গে পাকা কলার শিল্পকর্মটিও নিলামে উঠবে। এই নিয়ে হইচই পড়ে গিয়েছে শিল্পকলার দুনিয়ায়।

আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে মাগ্রিতের আঁকা ‘এম্পায়ার অব লাইট’ চিত্রকর্মটি নিউইয়র্কের প্রতিষ্ঠান ক্রিস্টিসের নিলামে উঠছে। নিলামে উঠতে যাওয়া বিভিন্ন ছবির মধ্যে এটি একটি প্রধান আকর্ষণ বলা যেতে পারে। ওই দিন বিক্রির জন্য কয়েক শ চিত্রকর্ম নিলামে তোলা হবে। নিলামে কয়েক কোটি ডলার মূল্যের বেচাকেনা হবে। অংশগ্রহণ করবে বহু মানুষ।

মাগ্রিতের আঁকা ‘এম্পায়ার অব লাইট’ ছবিটি ১৯৫৪ সালে আঁকা হয়েছিল। এতে আলোছায়ার খেলা ফুটিয়ে তুলেছেন শিল্পী। যেন চোখের সামনে ভেসে ওঠা ক্যানভাস।এই চিত্রকর্মটি ৯ কোটি ৫০ লাখ ডলার দামে বিক্রি হবে বলে মনে করা হচ্ছে। আর তা হলে তা মাগ্রিতের আগের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। ২০২২ সালে ৭ কোটি ৯০ লাখ ডলার দামে মাগ্রিতের শিল্পকর্ম বিক্রির রেকর্ড হয়েছিল।এর মধ্য দিয়ে নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠানগুলো চিত্রকর্মের বাজারকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ফরাসি-ইজরায়েলি ধনকুবের প্যাট্রিক দ্রাহির মালিকানাধীন প্রতিষ্ঠান সদবি তাদের নিলামে ১৯৮০-এর দশকে কিথ হেয়ারিংয়ের আঁকা ৩১টি শিল্পকর্মের একটি সিরিজও বিক্রির জন্য তুলবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00