Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমুদ্র সৈকতে প্রকাশ্য যৌনতায় নিষেধাজ্ঞা নেদারল্যান্ডসের

এই সিদ্ধান্তের বিরধিতা করেছে সেদেশের বেশ কিছু ব্যক্তি এবং সংগঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমুদ্র সৈকতে প্রকাশ্য যৌনতায় নিষেধাজ্ঞা আরোপ করল দক্ষিণ নেদারল্যান্ডসের এক শহরের সৈকত কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার বিষয়ে সাধারণ মানুষ ও পর্যটকদের অবগত করার জন্য প্রচারণাও শুরু করেছে ওই শহরের কর্তৃপক্ষ।

নেদারল্যান্ডসের ভিরে পৌরসভার (Veere municipality) তরফে বৃহস্পতিবার দর্শনার্থীদের সতর্ক করে সৈকতের ধারে সতর্ক বার্তা টাঙানো হয়েছে। বৃহস্পতিবার লাগানো সেই নির্দেশিকায় বলা হয়েছে সৈকত এবং সৈকতের টিলাগুলিতে জনসাধারণের যৌন মিলন নিষিদ্ধ। সংরক্ষিত প্রাকৃতিক স্থান, সৈকত এবং টিলাগুলিতে যৌনতা সংক্রান্ত কার্যকলাপ বন্ধ করার জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

সৈকতে প্রকাশ্য যৌনতা নিয়ে বেশকিছু মানুষ স্থানীয় প্রশাসন, ওয়াটার বোর্ড এবং প্রকৃতি সংস্থার কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। শহরের মেয়র, ফ্রেডেরিক শোউয়েনার (Frederiek Schouwenaar), একটি বিবৃতিতে বলেছেন, ‘স্থানীয় সম্প্রদায়ের জন্য টিলাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে এবং অন্যান্য মানুষদের বিরক্ত করতে পারে এমন অবাঞ্ছিত আচরণ থেকে অবশ্যই সেগুলিকে রক্ষা করা উচিত।’ নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। অন্যদিকে এই সিদ্ধান্তের বিরধিতা করেছে সেদেশের বেশ কিছু ব্যক্তি এবং সংগঠন। ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন অনেকে। 

এ কী কাণ্ড! মাঝ-আকাশে শিশুদের সামনে মুখমৈথুন দম্পতির, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুগল

উয়েফা নেশনস লিগে বসনিয়াকে গোলের মালা পরাল জার্মানি

ঠাকুর দেখতে এসে লোকের বাড়িতে-দোকানে মলমূত্র ত্যাগ করে গিয়েছেন দর্শনার্থীরা

ডাচদের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে বিশ্বকাপ অভিযান শেষ শ্রীলঙ্কার

নেদারল্যান্ডের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে নামছে বাংলাদেশ

সর্বকনিষ্ঠা ফুটবলারের গোলে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার, বিশ্বকাপের শেষ আটে নেদারল্যান্ডস

পরিচারিকার সঙ্গে যৌন সংসর্গের সময় মৃত্যু, প্লাস্টিকে মোড়া বৃদ্ধের দেহ উদ্ধার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00