Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢুকে পড়তে পারেন ‘দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা’ অমৃতপাল সিং, সতর্ক নেপাল পুলিশ

ভারত সীমান্ত সংলগ্ন বিভিন্ন হোটেল ও ধর্মীয় স্থানের ওপরে বিশেষ নজরদারি চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: একে একে ধরা পড়ছে তাঁর সঙ্গীরা। কিন্তু তিনি কোথায় কেউ জানে না। কিন্তু পঞ্জাব ও দিল্লি পুলিশের হাত থেকে বাঁচতে দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা অমৃতপাল সিং সীমান্ত টপকে নেপালে ঢুকে পড়তে পারেন বলে ইতিমধ্যেই নেপাল সরকারকে বিশেষ বার্তা পাঠিয়েছে নয়াদিল্লি। আর তার পরেই ‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধান যাতে দেশে লুকিয়ে না থাকতে পারেন তার জন্য সতর্ক থাকার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আর ওই নির্দেশের পরেই ভারত সংলগ্ন সীমান্তের হোটেল সহ বিভিন্ন ধর্মীয় স্থানের ওপরে বিসেষ নজর রাখতে শুরু করেছে নেপাল পুলিশ।

খলিস্তানি রাষ্ট্রের অন্যতম প্রবক্তা তথা শিখ ধর্মীয় গুরু অমৃতপাল সিং’কে ধরতে গত ১৮ মার্চ থেকে বিশেষ অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ। রাত দিন এক করে তন্ন তন্ন করে খুঁজে চলেছে ‘ওয়ারোশ পঞ্জাব দে’ প্রধানকে। কিন্তু পলাতক অমৃতপালের টিঁকির নাগালও পায়নি। সোমবারই পঞ্জাবের হোশিয়ার থেকে পলাতক নেতার বিশ্বস্ত সহচর পপ্পালপ্রীত সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করে অমৃতপালের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।

তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকরা মনে করছেন, ‘আপাতত ভারতে থাকলেও একের পর এক সঙ্গী ধরা পড়ায় কোণঠাসা ‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধান আত্মগোপনের জন্য নেপালে ঢুকে পড়তে পারেন। তাই নেপাল সরকারকে সজাগ থাকার অনুরোধ জানিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে বিসেষ বার্তা পাঠানো হয়েছে। সোমবার নেপাল পুলিশের মুখপাত্র পোষরাজ পোখরাজ পোখারেল সাংবাদিকদের জানিয়েছেন, ‘অমৃ্তপাল সীমান্ত পেরিয়ে নেপালে ঢুকেছে বলে কোনও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ মেলেনি। তবে আমরা বিসেষ সজাগ রয়েছি। সীমান্ত সংলগ্ন এলাকায় তাকা বিভোন্ন থানাকে সতর্ক করে দেওয়া হযেছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00