Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুটানি! লন্ডনে মোল্লা ইউনূসের জন্য ভাড়া করা হয়েছিল ৭ লাখি হোটেল রুম

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ক্ষমতায় থেকে কিভাবে জনগণের টাকায় ফুটানি মারতে হয় লন্ডন সফরে এসে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস ও তাঁর স্যাঙাতরা। জীবন সায়াহ্নে পৌঁছনো বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টার জন্য লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে যে রুম বুক করা হয়েছিল তার দৈনিক ভাড়া সাত লক্ষ টাকা। শুধু তাই নয়, ইউনূস ও তার সঙ্গীদের জন্য চারদিনে হোটেল ভাড়া বাবদ বাংলাদেশ দূতাবাসকে গুণতে হয়েছে ২ লক্ষ ১০ হাজার ২২৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২ কোটি ৪৬ লক্ষ ২১ হাজার ৫০৭ টাকা)। ভিক্ষা পাত্র হাতে যে দেশ বিশ্বব্যাঙ্ক, আইএমএফের দরজায় হত্যে দিয়ে পড়ে থাকে সেই দেশের রাষ্ট্রপ্রধান (তাও অবৈধ) ও তার সঙ্গীদের এমন বিলাসী জীবনযাপন নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। অনেক নেটানাগরিক রসিকতা করে বলেছেন, ‘নিজেকে অবশেষে হারামখোর ও আরামখোর হিসাবে প্রমাণ করলেন।’

বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে হটাতে বিএনপির সমর্থন হাসিলের উদ্দেশে গত ৯ জুন লন্ডনে এসেছেন  ইউনূস। তার সঙ্গে এসেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র চর খলিলুর রহমান-সহ ৩৩ জন (নিরাপত্তা রক্ষী ধরে)। ৩৪ জনের জন্য জন্য বিলাসবহুল হোটেল ‘ডরচেস্টার’-এ ৩৭টি রুম বুক করে লন্ডনের বাংলাদেশ দূতাবাস। তার মধ্যে পাঁচটি স্যুইট, এগজিকিউটিভ কিং রুম (ডাবল) ২টি, এগজিকিউটিভ কিং রুম (সিঙ্গল) ৩টি, ডিলাক্স কিং রুম (ডাবল) একটি, ডিলাক্স কিং রুম (সিঙ্গল) ৮টি, সুপিরিয়র কিং রুম (ডাবল) ১২টি এবং সুপিরিয়র কিং রুম (সিঙ্গল)৬টি। ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত চার দিনের জন্য ওই রুম বুক করা হয়েছিল।

মোল্লা মুহাম্মদ ইউনূসের জন্য বুক করা হয়েছিল ডরচেস্টার প্রেস্টিজ স্যুইট। যে রুমের প্রতিদিনের ভাড়া ৬ হাজার ৪৫ পাউন্ড বা ভারতীয় টাকায় সাত লাখের বেশি। ৪ রাতের জন্য খরচ হয়েছে ২৪ হাজার ১৮০ পাউন্ড। । বাংলাদেশ দূতাবাসের তরফে ৩ জুন থেকে ৯ জুনের মধ্যে তিন দফায় হোটেলের রুম ভাড়া বাবদ ২ লক্ষ ১০ হাজার ৩২৫ পাউন্ড পরিশোধ করা হয়। তাছাড়া চারদিনে ইউনূস ও তার স্যাঙ্গাতদের মদ্যপান ও খাবার বাবদ প্রায় লক্ষাধিক পাউন্ড মেটাতে হয়েছে দূতাবাসকে। প্রশ্ন উঠেছে, যে দেশের মানুষ একবেলা অন্নের সংস্থান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, সেখানে রাষ্ট্রীয় কোষাগার থেকে এইভাবে কোটি-কোটি টাকা অপচয়ের অর্থ কী?

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00