Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরল ঘটনা, থাইল্যান্ডে যমজ শাবকের জন্ম দিল মা হাতি

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি এক যমজ শাবকের জন্ম দিল একটি এশিয়ান মা হাতি। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা খুব একটা বেশি দেখা যায় না। হাতিটি যমজ শাসকের জন্ম দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে।

৩৬ বছর বয়সি যে হাতিটি যমজ শাবকের জন্ম দিয়েছেন, তার নাম চামচুরি। হাতিটি যে যমজ শাবক প্রসব করবে, সেই বিষয়ে আগে থেকে কোনও ধারণা ছিল না। হাতিটি প্রথমে একটি পুরুষ শাবক প্রসব করে। তখন কর্মীরা ভেবেছিলেন, প্রসবপর্ব হয়ত শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা হয়নি। এরপর চামচুরি দ্বিতীয় একটি শাবকের জন্ম দেয়। দ্বিতীয়টি একটি মেয়ে শাবক। দ্বিতীয় শাবকটিকে যাতে মা হাতি পা দিয়ে মেরে না ফেলে, সেজন্য তৎপর হয় তত্বাবধায়করা। সঙ্গে সঙ্গে দ্বিতীয় শাসকটিকে মা হাতির কাছ থেকে সরিয়ে নেন তাঁরা। জানা গিয়েছে, দ্বিতীয় শাবকের জন্ম দেওয়ার পর মা হাতিটিকে সামলাতে গিয়ে পা ভেঙে যায় মাহুত চারিন সোমওয়াংয়ের।

সেফ দ্য এলিফ্যান্টস নামে এক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, এক শতাংশ ক্ষেত্রে হাতির যমজ শাবকের জন্ম হয়। হাতির যমজ সন্তান জন্মানো খুব একটি বেশি দেখা যায় না। পাশাপাশি যেভাবে একটি পুরুষ হাতি ও একটি মেয়ে হাতির জন্ম দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও খুব একটা বেশি দেখা য়ায় না। যমজ সন্তান জন্মানোর পর মাহুত চারিন জানান, গোটা ঘটনায় এতটাই খুশি হয়েছি যে নিজের পায়ের ব্যাথা পর্যন্ত টের পাচ্ছিলাম না। পরের যখন হাসপাতালে ভর্তি হই, তখন বুঝতে পারি, কতটা আঘাত লেগেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00