আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন বেড়ে চলেছে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের শেয়ারের দাম। আর তাতেই এবার অ্যামাজনের কর্ণধার জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনীর তালিকায় স্থান পেলেন ফেসবুক তথা মেটার CEO মার্ক জাকারবার্গ। বৃহস্পতিবার প্রথমবার বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে তাঁকে দেখা গিয়েছে।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বর্তমানে জাকারবার্গের নেট সম্পত্তি ২০৬.২ বিলিয়ন ডলার। আর তাতেই তিনি অ্যামাজন কর্ণধার জেফ বেজোসের চেয়ে ১.১ বিলিয়ন ডলারে এগিয়ে রয়েছেন। বলা বাহুল্য, বর্তমানে জাকারবার্গ এআই চ্যাটবটগুলিকে শক্তিশালী করেছে। আর তাতেই শেয়ার বেড়েছে প্রায় ২৩% । ২০২৪ সালে মেটার শেয়ারের দাম প্রায় ৬৪ শতাংশ বেড়েছে। গত বুধবারে মেটার শেয়ারের দাম রেকর্ড ৫৬৮ দশমিক ৩১ ডলারে পৌঁছায়। আর বৃহস্পতিবার মেটা প্রায় ৫৮২.৭৭ ডলার আয় করেছে।
উল্লেখ্য,ক্যালিফোর্নিয়াভিত্তিক মেনলো পার্ক কোম্পানির ১৩ শতাংশ শেয়ারের মালিক জাকারবার্গ চলতি বছর এখন পর্যন্ত তার সম্পদের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার বাড়িয়েছে। যা ব্লুমবার্গ ইনডেক্স অনুসারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির মধ্যে সর্বোচ্চ। ৪০ বছর বয়সী মার্ক জাকারবার্গ এ বছর বিশ্বের ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। শুধু তাই নয় জাকারবার্গ এবার টেক্কা দিয়েছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোসকে।