Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রবল ঘূর্ণিঝড়ে কার্যত লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকার দেশ মাদাগাস্কার। শনিবার মধ্যরাতে এই দেশে ঘণ্টায় প্রায় ১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় বাতসিরাই, এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড গোটা দেশ। ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বহু এলাকায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত জনজীবন। গতকাল অর্থাৎ সোমবারই জানা গিয়েছিল ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। আর এই উদ্ধারকাজ যত এগোচ্ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সোমবারই জানা গিয়েছিল এই বিধ্বংসী ঘূর্ণিঝড় প্রাণ কেড়েছে অন্ততপক্ষে ১০ জনের। মঙ্গলবার সেই সংখ্যাটাই বেড়ে হল ২০। জানা যাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন অন্তত ৫৫ হাজার মানুষ। ঝড়ের পরেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর সেই ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ঘরছাড়া হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ।

জানা গেছে, শনিবার ৫ ফেব্রুয়ারি মধ্যরাতে ঘন্টায় প্রায় ১৬৫ কিলোমিটার বেগে দক্ষিণ আফ্রিকার এই দেশ মাদাগাস্কারের ওপর আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বাতসিরাই। এই ঘূর্ণিঝড়ের জেরে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল। সমুদ্র উপকূলবর্তী এই এলাকা কার্যত লণ্ডভণ্ড ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। সোমবার থেকে সেই বৃষ্টির দমক আরও বাড়বে বলে আশঙ্কা করেছিলেন আবহাওয়াবিদরা। সেই আশঙ্কাকেই সত্যি করে প্রবল বৃষ্টিপাতের জেরে রীতিমতো বন্যা পরিস্থিতি দেশজুড়ে। আবহাওয়াবিদদের মতে এটা আফ্রিকার দক্ষিণাংশের দ্বিতীয় বৃহত্তম ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের জেরে মাদাগাস্কারে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে সেটা আগেই আশঙ্কা করেছিল আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই সত্যি করে জানা যাচ্ছে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের কারণে প্রায় ৩ হাজার ঘরবাড়ি ও সরকারি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00