Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চেঁচিয়ে কথা, চাকরি হারিয়ে ফের স্বপদে, সঙ্গে কোটি টাকার ক্ষতিপূরণ

অধ্যাপিকার পদে পুনর্বহালের নির্দেশ আদালতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি  লেকচার দেওয়ার সময় গলার স্বর সপ্তমে তোলেন। আর সেই অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভদ্রমহিলাকে চাকরি থেকে ছাঁটাই করে। কর্তৃপক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হলে আদালত ওই মহিলাকে তাঁর পদে পুনর্বহালের নির্দেশ দেওয়ার পাশাপাশি এক লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় এক কোটি টাকার ওপরে) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

একটি সর্বভারতীয় সংবামাধ্যমের প্রতিবেদন অনুসারে, অধ্যাপিকার নাম  ড. অ্যানেত্তা প্লাউট। গত ২৯ বছর ধরে এগজেটের বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপিকা। চিৎকার করে কথা বলার অভিযোগ তুলেছেন দুই ছাত্র। এই দুজন আবার এই অধ্যাপিকার অধীন পিএইচডি করছে। এই দুই পডু়য়ার পাওয়া অভিযোগের ভিত্তিতে ড. প্লাউটকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কর্মচারি ট্রাইবুন্যালের দ্বারস্থ হন। ট্রাইবুন্যালকে তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে নয়, জোরে কথা বলার অভ্যাস ছোট থেকেই। বাড়ির অনেক সদস্যেরই জোরে কথা বলার অভ্যাস রয়েছে। কিন্তু যে অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তা হল তাঁর আচার-আচরণ পুরুষালি। আর এটা তাঁর জীবনের প্রথম চাকরি নয়। এর আগে জার্মানিতে থাকাকালীন সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করতেন। না ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের কোনও অভিযোগ তুলেছিল, না সেখানকার কোনও পড়ুয়া। আদালত এই বক্তব্য শুনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অধ্যাপিকাকে স্বপদে বহাল রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁকে এক লক্ষ পাউন্ড ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00