Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরোহিতগিরি বদলে দিল জীবন

এ বছর যোগাযোগ করেছিল ১৮টি পুজো কমিটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সালটা ২০০৮।

কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি করতে কলকাতা থেকে লন্ডন গিয়েছিলেন তন্ময় মুখার্জি। পরীক্ষার ফল খুব ভালো হওয়ায় প্রথম চাকরি এইচএসবিসিতে। সেই চাকরি ছেড়ে ট্র্যান্সপোর্ট ফর লন্ডনে যোগ দেন। হঠাৎ খেয়াল হল পুরোহিত হওয়ার। সত্যনারায়ণ পুজো দিয়ে হাতেখড়ি। আর এখন পুজো আসলে দম ফেলার সুযোগ থাকে না তন্ময়ের। গত বছর করোনার কারণে ওঁ নমো করে পুজো করতে হয়েছে। আর এবার হয়েছে মস্ত জ্বালা। কাকে ছেড়ে কাকে রাখি।

কী বলছেন তন্ময়?

‘এ বছর ১৮টি সংগঠন থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। যোগাযোগ করেছিল জার্মানির বেশ কয়েকটি সংগঠন। অধিকাংশ প্রস্তাব ফিরিয়ে দিয়ে মাত্র পাঁচটি পুজো করছি।’

কবে কোথায় পুজো করলেন, তারও একটা হিসেবও দিয়েছেন তন্ময়।‘৮ অক্টোবর কেন্টে একটি পুজো করি। ৯, ১০ ডার্বিশায়ারে ছিল ডা. সুদীপ্ত দাশের বাড়ির পুজো’। সুদীপ্ত দাশও একসময় কলকাতার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে বেশ কয়েকবছর ধরে লন্ডনে। তবে এই প্রথম বাড়িতে দুর্গো পুজো হল। আর পুরোহিত হিসেবে তন্ময়কে পেয়ে খুব খুশি। স্পষ্ট মন্ত্রোচ্চারণ।

পুজো করেছেন অর্থনীতির অধ্যাপক জয়দীপ পালের বাড়িতও। স্বামী-স্ত্রী দুজনেই অধ্যাপক। তন্ময়ের মতো একজন পুরোহিতকে পেয়ে তারা বেশ খুশি। আগামীবছরের পুজোর জন্য এই তরুণ ব্রাহ্মণকে এবছরেই বুক করে রেখেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00