Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সান ফ্রান্সিসকো বিমানবন্দরে ছুরি হামলা, আহত তিন

গ্রেফতার যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাড়হিম করা ঘটনার সাক্ষী সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর (San Francisco International Airport) । বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে (International Terminal, airport) ঢুকে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালাতে শুরু করে। ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের আঘাত গুরুতর। হামলার খবর পাওয়ার পরে পরে টার্মিনালের (Terminal) প্রবেশ ও প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। শুরু হয়েছে জেরা। এই খবর লেখা পর্যন্ত আততায়ীর নাম জানানো হয়নি।

পুলিশের তরফ থেকে এই হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, হামলা হয় সন্ধ্যা ছটায়। অন্যান্য যাত্রীদের মতো, ওই আততায়ী ঢুকে সোজা চলে যায় আন্তর্জাতিক টার্মিনালে (International Terminal) । সান ফ্রান্সিসকো (San Francisco) বিমানবন্দরে সব সময় ব্যস্ততা। আর সময়টা সন্ধ্যা হওয়ায় ব্যস্ততা দিনের বাকি সময় থেকে ছিল অনেক বেশি। আততায়ী ঢুকে চলে আসে এগজিট (exit gate) গেটের সামনে। সেখানে পৌঁছে সে পকেট থেকে ছুরি বের করে হামলা চালাতে শুরু করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। যাত্রীরা চিৎকার শুরু করে। হামলার হাত থেকে বাঁচতে শুরু হয় দৌড়াদৌড়ি। খবর পেয়ে সশস্ত্র পুলিশ এগজিট গেটের (exit gate) সামনে পৌঁছে আততায়ীকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত ছুরিটিও।

এই ঘটনাকে পুলিশ সন্ত্রাসবাদী হামলা না বলতে চাইলেও বিষয়টিকে একেবারেই হাল্কাভাবে দেখতে নারাজ। বিমানবন্দরের (Airport) নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টার্মিনালে ঢোকার সময় প্রত্যেক যাত্রীর তল্লাশি চালানো হবে।

আরও পড়ুন টোকিও মেট্রোতে ছুরি, অ্যাসিড হামলা, জখম বহু

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00