Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টোকিও মেট্রোতে ছুরি, অ্যাসিড হামলা, জখম বহু

গ্রেফতার হামলাকারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টোকিও মেট্রোতে নির্বিবাদে চলল ছুরি এবং অ্যাসিড হামলা। লাগিয়ে দেওয়া হল আগুন।এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, হামলায় কমপক্ষে ১০জন জখম হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। ঘাতককে পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ঘাতকের বয়স আনুমানিক ২০ বছর।  কী কারণে হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ ধৃতের নাম গোপন রেখেছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোকিরিও স্টেশনের কাছে, স্থানীয় সময় রাত আটটা নাগাদ।। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদেন অনুসারে, ঘাতক পরেছিল ব্যাটম্যানের কায়দায় পোশাক। কোকিরিও স্টেশনে ট্রেন ঢুকবে ঢুকবে করছে। ঘাতক আচমকাই স্বমূর্তি ধারণ করে বদ্ধ উন্মাদের মতো ছুরি চালাতে শুরু করে। সমান্তরালভাবে চলে অ্যাসিড হামলা। ধরিয়ে দেয় আগুন। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাঁরা চিৎকার শুরু করেন। ট্রেন স্টেশনে ঢোকামাত্র যাত্রীরা হুড়মুড় করে নামতে শুরু করেন। ভীড়ের সুযোগ নিয়ে ঘাতক যুবক পালাতে গেলে পুলিশ তাকে ধরে ফেলে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত অগাস্টেও একই প্রায় একই ধরনের ঘটনা ঘটে, অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান শুরুর আগের দিন বছর ৩৬-য়ের এক যুবকের ছুরি হামলায় জখম হন ১০জন। জেরায় ওই যুবক পুলিশকে জানিয়েছে, সুন্দরী মহিলাদের সে সহ্য করতে পারে না। তাই, বাছাই করে সেই মহিলাদের ওপর হামলা চালিয়েছে। প্রায় দু মাসের মাথায় ফিরল আতঙ্ক। স্বাভাবিকভাবেই মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00