Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন সংসদের নিম্নকক্ষের স্পিকার পদে অবশেষে জয়ী কেভিন ম্যাকার্থি

গত মঙ্গলবার থেকে মার্কিন সংসদের নিম্নকক্ষের স্পিকার পদের জন্য ভোটাভুটি শুরু হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অবশেষে জয়ের মুখ দেখলেন কেভিন ম্যাকার্থি (Kevin McCarthy)। শনিবার মার্কিন সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের ১৫তম রাউন্ডের ভোটাভুটিতে জয়ী হলেন বর্ষীয়ান রিপাবলিকান সাংসদ। স্পিকার পদে নির্বাচিত হওয়ার জন্য ম্যাকার্থির প্রয়োজন ছিল ২১৮টি ভোটের। শনিবার সকালে সেই প্রয়োজনীয় সাংসদদের সমর্থন জোগাড় করতে সমর্থ হন ৫৭ বছর বয়সী সাংসদ। ২১৯ জন সাংসদের ভোট পেয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরেই স্পিকারের অভাবে মার্কিন সংসদের নিম্নকক্ষের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছিল। গত মঙ্গলবার থেকে টানা স্পিকার পদের জন্য ভোটাভুটি হয়। রিপাবলিকানদের পক্ষে দাঁড়িয়েছিলেন ৫৭ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সাংসদ কেভিন ম্যাকার্থি। তাঁর প্রতিপক্ষ ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের দলের হাকিম জেফরিস। তাছাড়া প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগামী বায়রন ডোনাল্ডসও লড়াইয়ের ময়দানে নেমেছিলেন। গত মঙ্গলবার থেকে স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি শুরু হয়। মঙ্গল ও বুধবারে মোট ১১ দফায় ভোটাভুটি হয়। বৃহস্পতিবার পাঁচবার ও শুক্রবার তিন বার ভোটাভুটি হয়। সংখ্যার নিরিখে এগিয়ে থাকলেও ১৪ রাউন্ডের ভোটাভুটিতেও জিততে পারেননি রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। প্রাক-গৃহযুদ্ধের পরে এমন নজিরবিহীন ঘটনা ঘটেনি। তথ্য বলছে, প্রাক-গৃহযুদ্ধের সময়ে মার্কিন সংসদের নিম্নকক্ষের স্পিকার নির্বাচনে ৪৪ রাউন্ড ভোটাভুটি হয়েছিল।

শনিবার পঞ্চদশ রাউন্ডের ভোটাভুটিতে স্পিকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় ২১৬ সাংসদের সমর্থন নিশ্চিত করে ফেলেন ম্যাকার্থি। সংসদের নিম্নকক্ষের আচলাবস্থা কাটাতে শেষ পর্যন্ত প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগামী রিপাবলিকান সাংসদরা দলের নেতার পাশে দাঁড়ান। পঞ্চদশ রাউন্ডের ভোটাভুটিতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন ক্যালিফোনিয়ার সাংসদ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00