Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট বৈতরণী পার হতে ওবামার প্রচার টিমকে দায়িত্ব দিলেন কমলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বাদ যায় নি ডেমোক্র্যাট দলীয় সম্ভাব্য প্রার্থী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। তাঁর নির্বাচনী প্রচারশিবিরে ঊর্ধত্বন পরামর্শকসহ বেশ কিছুজনকে নিযুক্ত করেছেন। এদেঁর মধ্যে একজন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়াদের নির্বাচনী প্রচারে ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। তাঁকেই কমলা বেছে নিয়েছেন নির্বাচনী প্রচারে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।

ঊর্ধত্বন পরামর্শক হিসেবে কমলা যাকে বেছে নিয়েছেন তাঁর নাম ডেভিড প্লাফ। ওবামা যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে জিতে আসেন (২০০৮ সাল), তখন তাঁর প্রচারশিবিরের ব্যবস্থাপক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন প্লাফ। শুধু তাই নয় ওবামার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনেও (২০১২ সাল) ঊর্ধত্বন সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এখন থেকেই সেই প্লাফ ই এবার কমলার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও সহযোগী (পরামর্শক) হিসেবে কাজ করবে।

তবে কমলার প্রচারশিবিরে শুধু ডেভিড প্লাফ নয়, এর সঙ্গে আরও যুক্ত হয়েছেন। এদেঁর মধ্যে আরও একজন হলেন স্টিফেনি কার্টার। যে ওবামার আমলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক পদের দায়িত্ব পালন করেছেন। ওবামার নির্বাচনী প্রচারশিবির থেকেই উপপ্রচার ব্যবস্থাপক হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে কার্টারের। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে কমলার প্রচারশিবিরে ডেমোক্রেটিক দলের হয়ে যোগাযোগবিশেষজ্ঞ এর ভূমিকা পালন করবেন তিনি।

কমলার প্রচারশিবিরে আরও যুক্ত হয়েছেন মিচ স্টিওয়ার্ট। তিনিও ওবামার দুই দফার নির্বাচনী প্রচারশিবিরে কাজ করেছেন। মিচ এবার কমলার প্রচারশিবিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোর বিষয়ে পরামর্শক হিসেবে কাজ করবেন। এছাড়াও রয়েছেন ডেভিড বিন্ডার। ওবামার প্রচারশিবিরে জনমতসংক্রান্ত গবেষণার কাজে যুক্ত ছিলেন ডেভিড বিন্ডার। এখন কমলার প্রচারশিবিরেও তিনি একই কাজ করবেন।

নভেম্বরের হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। হাতে আর মাত্র কিছু সময়। যদিও দলের পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নি। তবে দলীয় প্রার্থী হওয়ার জন্য বিপুল সংখ্যক ভোট পেয়েছেন কমলা। তাতেই দলের তরফ থেকে কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। আগামী ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও রেকর্ড গড়তে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00