Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ বিদ্যুৎ সংকটের মুখে পড়তে চলেছে আফগানিস্তান

আফগানিস্তানকে বাঁচাতে দরকার ৬০ কোটি ডলার অর্থ সাহায্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিদ্যুতের সংকটের মুখে পড়তে চলেছে আফগানিস্তান। বিদেশ থেকে রপ্তানি করা বিদ্য়ুতের বিল মেটাতে অস্বীকার করেছে তালিবান সরকার। ফলে, সে দেশে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলি জোগান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কেমেনিস্তান থেকে আফগানিস্তান ব্যবহৃত বিদ্যুতের মোট ৫০ শতাংশ আমদানি করে কাবুল। চলতি বছর অনাবৃষ্টির জন্য  দেশে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আফগানিস্তানে বিদ্যুৎ উৎপাদন ও জোগান দেওয়ার জন্য কোনও পাওয়ার গ্রিড নেই। যে কারণে প্রতিবেশী দেশ থেকে আফগানিস্তানকে বিদ্যুৎ আমদানি করতে হয়। তালিবান আফগানিস্তান দখলের পর সে দেশের বিদ্যুৎ সংস্থার প্রধান দাউদ নুরাজি ইস্তফা দেওয়ায় সে দেশের বিদ্যুৎ পরিষবে থমকে রয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার পাওনা টাকা মেটাতে চাইছে না তালিবানরা। ফলে সে দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। শীত আসার আগেই বিদ্যুৎ সংস্থাগুলি জোগান বন্ধ করে দিতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, শীতের মরশুমে বিদুতের জোগান বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে। চিকিৎসার মতো জরুরি পরিষেবা ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে। দাউদ নুরাজির কথায়, বিদ্যুতের জোগান বন্ধ হলে গোটা দেশ প্রভাবিত হবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে রাজধানী কাবুলে। টেলিযোগাযোগ ব্যবস্থা প্রভাবিত হবে। কার্যত অন্ধকার যুগে ফিরে যাবে আফগানিস্তান। খাদ্য সংকটের পাশাপাশি ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। আফগানিস্তানকে বাঁচাতে এই মুহূর্তে দরকার ৬০ কোটি ডলার অর্থ সাহায্য।  দাউদ নুরাজি আন্তর্জাতিক সংগঠনের কাছে আফগানিস্তানকে বাঁচাতে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00