Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুলিতে হত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী-সহ তিন

গ্রেফতার বন্দুকবাজ, বয়স আনুমানিক ৫৭ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হাতে প্রাণ হারালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেতা গোলিসানো। হামলায় প্রাণ হারিয়েছেন আরও দুইজন।

রোমের একটি পানশালায় রবিবার তিনি কয়েকজন পরিচিতের সঙ্গে আড্ডা মারছিলেন। সেখানে হঠাৎ হাজির হন ওই প্রৌঢ়। ঢুকেই সে গুলি চালাতে শুরু করে। জর্জিয়া মেলোনির বান্ধবী-সহ তিন জনের মৃত্যু হয়। বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কী কারণে হত্যা, তা এখনও জানা যায়নি।
বান্ধবীর মৃত্যুর খবর দিতে গিয়ে প্রধানমন্ত্রী মেলোনি ইন্সটাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন। লেখেন, ‘আমার কাছে ও সব সময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এ ভাবে চলে যাওয়াটা ঠিক হল না।’ সঙ্গে বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করেন । যা মুহূর্তে ভাইরাল হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। ঘটনাস্থলে তাকে ধরে ফেলেন উপস্থিত ব্যক্তিরা। পুলিশের হাতে তাকে তুলে দেয়। বয়স আনুমানিক ৫৭ বছর।

পানশালায় উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বন্দুকবাজ পানশালায় ঢুকে নিকোলেতা গোলিসানোর উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকে – তোমায় আমি মেরে ফেলব। চিৎকার থামিয়ে সে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনের। 

বান্ধবীর অকাল মৃত্যুতে শোকে মূহ্যমান প্রধানমন্ত্রী মেলোনি। জাতীয়তাবাদী রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির প্রধান মেলোনি। প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি নেতৃত্বাধীন ফোরজা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে ইতালি

লাল গালিচায় হাঁটু গেড়ে মেলোনিকে স্বাগত জানালেন আলবানিয়ার প্রধানমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00