Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের, খারিজ ইজরায়েলি প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিলিস্তিনের মুসলিম সম্প্রদায় যাতে নির্বিঘ্নে রমজান মাস পালন করতে পারে তার জন্য ইজরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাল হামাস। যদিও ওই যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘অবাস্তব’ বলে খারিজ করে দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসছে ইজরায়েলেন যুদ্ধকালীন মন্ত্রিসভা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, নির্বিঘ্নে রমজান মাস পালনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। ওই প্রস্তাব ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার কাছে বৃহস্পতিবার রাতে পাঠিয়ে দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।  ওই প্রস্তাবে বলা হয়েছে, ‘গাজায় যদি ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পাশাপাশি  ইজরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ৭০০ থেকে ১,০০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। তার মধ্যে অবশ্যই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ জন থাকতে হবে। ইজরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা  ওই প্রস্তাবে সায় দিলে ইজরায়েল থেকে অপহরণ করে নিয়ে আসা মহিলা, শিশু, বয়স্ক ও অসুস্থ বন্দিদের ছেড়ে দেওয়া হবে।’

পাশাপাশি ইজরায়েলকে গাজার ত্রাণ শিবিরে ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিদের উপরে হামলা বন্ধ করতে হবেও দাবি করেছে হামাস। গত কয়েকদিনে ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি বাহিনীর এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন দুশোর বেশি ফিলিস্তিনি নাগরিক। গোটা বিশ্বজুড়েই ওই অমানবিক ঘটনার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। হামাসের নয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দুই মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00