Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধ বিরতি শেষ হতেই গাজায় হামলা শুরু ইজরায়েল বাহিনীর

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ শেষ হয়েছে গাজা- ইজরায়েলের সাত দিনের যুদ্ধ বিরতি। তাই  যুদ্ধবিরতি শেষ হতে আবারও গাজায় বিমান হামলা শুরু করলো ইজরায়েল। তবে এই হামলার পর ইজরায়েল বাহিনী জানিয়েছেন,  হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালানো শুরু করেছে।  তাই তারপরেই গাজার ওপর হামলা চালানো শুরু করে ইজরায়েল বাহিনী। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টায় শেষ হয় যুদ্ধবিরতি। আর সেই যুদ্ধ বিরতি শেষ হওয়ার ১ ঘণ্টার আগেই ইজরায়েল জানান, গাজা থেকে ইজরায়েলকে লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়। তা মাটিতে পড়ার আগেই অবশ্য সেটিকে প্রতিহত করেছে ইজরায়েলি বাহিনী।

অন্যদিকে প্যালেস্টানের তরফে জানানো হয়েছে, ইজরায়েল বাহিনী গাজার ওপর বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি ইজরায়েলের ওপর হামলার কথা অস্বীকার করেছে হামাস গোষ্ঠী। গত ২৪ নভেম্বর থেকে প্রথমে চারদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পরে আরও দুইবার এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। এই সময়কালে, ইজরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া প্যালেস্তানির সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২১০ জনে। কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুক্ত হওয়া ৩০ প্যালেস্তানির মধ্যে ১৪ জন নারী, অন্য ১৬ জন অপ্রাপ্তবয়স্ক।

অন্যদিকে, হামাসের পক্ষ থেকে মুক্ত করে দেওয়া ১০ জন ইজরায়েলে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ৫ নারী, ৩ শিশু ও ১৮ বছরের এক তরুণ রয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। অভুক্ত হাজার হাজার শিশু। ইজরায়েলের হামলায় ১৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00