Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইজরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলকে ভেঙে গুঁড়িয়ে দিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এর জন্য দেশটির (ইরান) সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে রবিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির একজন উপদেষ্টা আলি লারিজানি জানিয়েছেন, সামরিক কর্মকর্তারা ইজরায়েলে হামলা চালাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন। কোন কৌশলে ঘায়েল হতে পারে ইজরায়েল সেই অঙ্কও কষা হচ্ছে।

ইরানের সামরিক স্থাপনায় গত ২৬ অক্টোবর অতর্কিত হামলা চালিয়েছিল ইজরায়েলি বাহিনী। ইজরায়েলি হামলার প্রতিশোধ নিতে গত মাস থেকেই হুমকি দিয়ে আসছে ইরান। এরমধ্যে গতকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতে ইজরায়েলি নাগরিক রাব্বির মৃতদেহ পাওয়া গেছে। এই নিয়ে ক্ষোভে ফুঁসছে ইরান। ইজরায়েল দাবি করেছে, রাব্বিকে হত্যার পেছনে ইরানের হাত রয়েছে। এর জেরে কড়া হুঁশিয়ারও দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

রবিবার এক সাক্ষাৎকারে লারিজানি জানান, ইরানের বিরুদ্ধে অভিযানসহ মধ্যপ্রাচ্যে ইজরায়েলি কর্মকাণ্ডের জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন তিনি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার সময় ইজরায়েল মিত্র দেশ আমেরিকার সমর্থনের পেয়েই চলেছে।

লারিজানি বলেছেন, আমেরিকা ইরানের সঙ্গে ‘ছায়াযুদ্ধ’ খেলছেন। মেঘের পেছনে থেকে এই যুদ্ধ বন্ধ হোক। তাঁরা আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ইজরায়েলকে সমর্থন না করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00