Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিজাব বিরোধী বিক্ষোভ সমর্থনের অপরাধে গ্রেফতার অস্কার জয়ী ইরানি অভিনেত্রী

সরকার বিরোধী ভুল তথ্য ছড়ানোর অভিযোগে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইরান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, তেহরান: হিজাব বিরোধী বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোয় এবার গ্রেফতার করা হল অস্কার বিজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে (Oscar-winning actor Taraneh Alidoosti)। সরকার বিরোধী ভুল তথ্য ছড়ানোর অভিযোগে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইরান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। তারানেহর গ্রেফতারির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক, অভিনেতা।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক আসগর ফরহাদীর ‘দ্যা সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদেই অস্কার পুরস্কার পেয়েছিলেন তারানেহ আলিদুস্তি। চলতি বছরে কান চলচ্চিত্র উ‍ৎসবে তাঁর অভিনীত ‘লায়লাস ব্রাদার্স’ প্রদর্শিত হয়। ওই ছবিও দশকদের প্রশংসা কুড়িয়েছিল। বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে যথেষ্টই জনপ্রিয় তারানেহ। শুধুমাত্র ইনস্টাগ্রামেই তাঁর ৮০ লাখের বেশি অনুসারী রয়েছে। হিজাব বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পরেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী। গত ১৬ সেপ্টেম্বর হিজাব না পরার অপরাধে পুলিশি হেফাজতে কুর্দিস তরুণী মাহশা আমিনির মৃত্যু হয়েছিল। ওই দিনই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তারানেহ লেখেন, ‘বন্দিত্বের অভিশাপ।’ গত ৯ নভেম্বর স্কার্ফ পরা ছাড়া নিজের ছবি পোস্ট করেন। সেখানে নারীদের স্বাধীনতার কথা তুলে ধরেন তিনি।

গত ৮ ডিসেম্বর মেহসিন শিকারি নামে এক বিক্ষোভকারীকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছিল আয়াতুল্লা আসলি খামেইনি সরকার। আর ন্যক্কারজনক ঘটনা নিয়ে ইনস্টাগ্রামে এক পোস্ট করেন অস্কার জয়ী অভিনেত্রী। তাতে তিনি লেখেন, ‘আপনার নীরবতা নির্যাতক আর নিপীড়কদের সমর্থন করছে।’ ইরান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলির নিস্ক্রিয়তা নিয়েও নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী। বিক্ষোভ দমানোর একটি ছবি পোস্ট করে তার নিচে লেখেন, ‘প্রত্যেকটি আন্তর্জাতিক সংস্থা যারা এই নিষ্ঠুর অত্যাচার ও রক্তপাত বসে বসে দেখছে, কোনও সঠিক পদক্ষেপ নিচ্ছে না, তারা মানব জাতির কলঙ্ক।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00