Indonesia: সোনা খুঁজতে গিয়ে চরম সর্বনাশ, ইন্দোনেশিয়ায় খনি ধসে প্রাণ হারালেন ১৫ শ্রমিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় চলছে লাগাতার বৃষ্টি। আর তাতেই ঘটল বিপত্তি। ভারী বৃষ্টিপাতের কারণে  ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে ধসে পড়ল অবৈধ  সোনার খনি। এই ভূমিধসের কারণে প্রাণ হারালেন অন্তত ১৫ জন । শুক্রবার পর্যন্ত প্রায় সাতজন নিখোঁজ রয়েছেন বলে খবর। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

এই ঘটনা প্রসঙ্গে দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় সুমাত্রা প্রদেশে একটি সোনার খনিতে  ভূমিধস হয়।  উদ্ধারকারীদের  আট ঘণ্টা পথ পাড়ি দিয়ে ওই স্থানে পৌঁছাতে হয়েছে।  চলেছে উদ্ধারকাজ। এই ভূমিধসের সময় খনির মধ্যে ২৫ জন কাজ করছিলেন । তাদের মধ্যে ১৫ জন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদেরকে খুঁজতে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী তল্লাশি শুরু করেছে।   

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়শই খনি ধসের ঘটনা ঘটে থাকে। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি সোনার খনি ধসে পড়ে। তাতে প্রাণ হারিয়েছিলেন ২৩ জন।  শুধু তাই নয় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে উত্তর সুলাওয়েসি প্রদেশের খনিতে ভূমিধসের ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছিল। এখান থেকে স্পষ্ট যে ইন্দোনেশিয়ায় খনিতে প্রায়শই হয়ে থাকে ভূমিধসের ঘটনা। আর তাতে আতঙ্কে দিন কাটাচ্ছেন খনিতে কর্মরত কর্মীরা।

বালিতে ৬৫ যাত্রী নিয়ে ডুবে গেল ফেরি, চার জনের দেহ উদ্ধার

ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, প্রবল অগ্ন্যুৎপাতে জারি হল কড়া সতর্কতা

ইন্দোনেশিয়ায় ২ অস্ট্রেলিয়কে লক্ষ্য করে গুলিবর্ষণ, নিহত ১

হঠাৎ কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি! আতঙ্ক রাস্তায় বেরিয়ে এল মানুষজন

আপত্তিকর অবস্থায় পাকড়াও হওয়ায় দুই সমকামী যুবককে ৮৫ বেত্রাঘাতের শাস্তি

‘চলতে চলতে’ পর এবার ‘কহোনা প্যার..’, নেট দুনিয়ায় সাড়া ফেলল ইন্দোনেশিয়ার দুই খুদে

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত অন্তত ১০ জন

জঙ্গিবাদ  রুখতে  রোহিঙ্গা মুসলিমদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]