Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউইয়র্কে পালিত হল ‘ইন্ডিয়া প্যারেড ডে’, সামিল ছিলেন জ্যাকলিন, সামান্থারা

নিউ ইয়র্ক সিটির কুচকাওয়াজে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ একত্রিত হন। ইভেন্টের মধ্যে ছিল, ভারতীয় সঙ্গীত পরিবেশনা, একটি বড় কুচকাওয়াজ, বিশ্বব্যাপী খাদ্য উত্সব, প্রচুর সুস্বাদু খাবারের স্টল-সহ অনেক কিছু।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার গিয়েছে ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। সেদিন গোটা দেশজুড়ে পালিত হয়েছে স্বাধীনতা সুখ। গতকাল অর্থাৎ রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বিশ্বের বৃহত্তম বার্ষিক ‘ইন্ডিয়া প্যারেড ডে’ পালিত হল। এই বছর ৪১তম কুচকাওয়াজ নিউ ইয়র্কের ৩৮ স্ট্রিটে রাত ১২টা নাগাদ শুরু হয়েছিল। আর ভারতের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্কর, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। এদিন প্যারেডটি মুলত ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ (এফআইএ) দ্বারা সংগঠিত হয়েছিল, যা সেখানকার ভারতীয় প্রবাসীদের প্রতিনিধিত্ব করে।

 

এদিন আমেরিকার প্রবাসী অনেক ভারতীয়রা প্যারেড অনুষ্ঠানে অংশ নিয়েছিল। সংবাদ সংস্থা এএনআই-এর দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে প্যারেডে অংশ নিতে দেখা গিয়েছে। উৎসবে যারা যারা অংশ নিয়েছিলেন সবাইকে নির্দিষ্ট পোশাক পরে, নাচ এবং ড্রাম বাজাতে দেখা গিয়েছে। ১৯৭০ সাল থেকে এই অনুষ্ঠানটি নিউইয়র্কে হয়ে থাকে। সুতরাং বোঝাই যাচ্ছে, জ্যাকলিন বিদেশে যাওয়ার অনুমতি নিয়েছিলেন এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে। নিউ ইয়র্ক সিটির কুচকাওয়াজে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ একত্রিত হন। ইভেন্টের মধ্যে ছিল, ভারতীয় সঙ্গীত পরিবেশনা, একটি বড় কুচকাওয়াজ, বিশ্বব্যাপী খাদ্য উত্সব, প্রচুর সুস্বাদু খাবারের স্টল-সহ অনেক কিছু।

 

এদিন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও এই অনুষ্ঠানে যোগ দেন। যিনি স্বাস্থ্য সমস্যার কারণে অভিনয় থেকে বিরতি ঘোষণা করে ছিলেন, এরপরই নিজের বেশ বদলে কখনো বালি আবার কখনও নিউইয়র্ক ঘুরছেন। মুলত তিনি এবার তাঁর মায়োসাইটিস অটোইমিউন রোগের চিকিৎসা করাবেন। তিনি নিউ ইয়র্কে রবিবার ইন্ডিয়া ডে প্যারেডে অংশ নিয়ে ছিলেন। তাঁকে পরবর্তীতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘কুশি’ সিনেমায় এবং বরুণ ধাওয়ানের সঙ্গে আসন্ন ‘ইন্ডিয়ান সিটাডেল’-এ দেখা যাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00