Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডেথ সার্টিফিকেটে করোনা উল্লেখ নয়, চিকিৎসকদের ফরমান চিন সরকারের

দেশের শীর্ষ মহলের এমন নির্দেশে বিপাকে পড়েছেন কয়েক লক্ষ চিকি‍ৎসক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আঁতুরঘর করোনাতে গত মাসখানেক ধরে কার্যত ছারখার চিন। কার্যত মারণ ভাইরাসের মৃত্যুঝড়ে গোটা দেশেই থরহরিকম্প। কিন্তু তার মধ্যেই মারণ ভাইরাসের ছোবলে প্রকৃত মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতে আসরে নামল চিন সরকার। ইতিমধ্যেই দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকি‍ৎসকদের ফরমান জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘কোনও রোগীর মৃত্যু হলে শংসাপত্রে যেন কোভিড উল্লেখ করা না হয়।’ আর দেশের শীর্ষ মহলের এমন নির্দেশে বিপাকে পড়েছেন কয়েক লক্ষ চিকি‍ৎসক।

গত সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাপে পড়ে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের অধীনস্ত ব্যুরো অফ মেডিকেল অ্যাডমিনেস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডিসেম্বরের ১২ তারিখ থেকে জানুয়ারির ৮ তারিখ পর্যন্ত ৩৫ দিনে করোনা সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে ৫৯ হাজার ৯৩৮ জন মারা গিয়েছেন।’ পাঁচ সপ্তাহে ৬০ হাজার মানুষের মৃত্যুর পিছনে যে করোনা দায়ী তা স্পষ্ট হয়েছিল ওই বিবৃতিতে। আর তাতেই মুখ পোড়ে শি চিনফিং সরকারের। আগামী দিনে যাতে আরও বেশি লজ্জায় পড়তে না হয় তার জন্য তড়িঘড়ি চিকি‍ৎসকদের উদ্দেশে ফরমান জারি করা হয়েছে। আর সেই ফরমানেই মৃত্যুর শংসাপত্রে করোনা উল্লেখ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক চিনা চিকি‍ৎসক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যদি করোনা আক্রান্ত কোনও রোগী চিকি‍ৎসাকালীন মারা যান আর তাঁর যদি অন্য কোনও উপসর্গ থাকে, তাহলে ডেথ সার্টিফিকেটে ওই রোগে মৃত্যুর কথা উল্লেখ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00