Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BIG BREAKING: ইস্তফা দেব না, শেষ পর্যন্ত লড়ব, ফের হুঙ্কার ইমরানের

ইমরান খান এদিন বিরোধী নেতাদের দুর্নীতিবাজ ও দেশদ্রোহী হিসেবেও আখ্যা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সব জল্পনার অবসান। বিরোধীদের চাপের কাছে নতিস্বীকার না করে সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হুঙ্কার ছেড়েছেন, ‘ইস্তফা দেব না। শেষ বল পর্যন্ত লড়াই করব। আগামী রবিবার সংসদে অনাস্থা নিয়ে ভোটাভুটি হবে। ওই ভোটাভুটির মোকাবিলা করব। কেননা লড়াই আমার রক্তে। সারাজীবন লড়াই করেছি। ওইদিন পাকিস্তানের ভাগ্য চূড়ান্ত হবে। দেশ কারও দাসত্ব করবে নাকি মাথা উঁচু করে চলবে, তার মীমাংসা হবে।’ পাশাপাশি এদিন নাম করেই তাঁকে ক্ষমতাচ্যূত করার জন্য আমেরিকা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী। 

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আবেগতাড়িত কণ্ঠে ইমরান বলেন, ‘আপনাদের সঙ্গে সরাসরি মনের কথা খুলে বলতেই আজ আপনাদের সামনে এসেছি। পাকিস্তানের জন্ম আমার জন্মের মাত্র পাঁচ বছর আগে। আমি এ দেশের প্রথম প্রজন্ম। জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। পয়সা-যশ-খ্যাতি সব কিছু পেয়েছি। চোখের সামনে আন্তর্জাতিক মঞ্চে দেশকে অপদস্থ হতে দেখেছি। দেশের উত্থান-পতনের সাক্ষী থেকেছি। বাবার স্বপ্নপূরণে এবং দেশের মানুষের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছি। দেশের জন্য কিছু করার জন্যই রাজনীতিতে এসেছি। সাধারণ মানুষকে সুবিচার দিতে এসেছি। চেয়েছি, দুর্বল শ্রেণির মানুষও সুবিচার পান। আমাদের গর্বের দেশ, আমার প্রিয় জন্মভূমি কারও দাসত্ব করুক, তা চাইনি।’

সরাসরি নাম করেই এদিন আমেরিকার বিরুদ্ধে তোপ দেগেছেন ইমরান। তাঁর কথায়, ‘আজ আমেরিকার সহযোগিতায় দুর্নীতিগ্রস্ত নেতারা আমাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। একটি বিদেশি রাষ্ট্র একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছে। তার কারণ আমি স্বাধীন বিদেশ নীতি নিয়েছি। আমেরিকার শাসকদের তা পছন্দ হয়নি। কেননা, আমার আগে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা আমেরিকার ইশারায় চলতেন। আমি দেশের মানুষকে কোনও শক্তির হাতে পণবন্দি করতে দিতে রাজি হইনি। এটাই হয়ত আমার সবচেয়ে বড় অপরাধ। ৯/১১-তে মার্কিন মুলুকে সন্ত্রাসবাদী হামলার পিছনে কোনও পাকিস্তানি জড়িত না থাকা সত্বেও আমেরিকার বন্ধু দেশগুলি আমাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পারভেজ মুশাররফ পাকিস্তানকে আমেরিকার তাঁবেদার বানিয়েছিলেন। তালিবানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার পক্ষ নিয়েছিলেন। আমি তখন বিরোধিতা করেছিলাম। তার জন্য আমাকে কম কথা শুনতে হয়নি। এমনকী তালিবান খান হিসেবে কটাক্ষও করা হয়েছিল।’ ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরে তিনি রাশিয়া সফরে যাওয়ায় আমেরিকা যে রুষ্ট হয়েছে, তাও উল্লেখ করেন ইমরান।

ভারতের সঙ্গে তিনি পায়ে-পা দিয়ে ঝগড়া করেননি, তা উল্লেখ করে এদিন পাক প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগে পর্যন্ত আমি ভারতের বিরুদ্ধে কোনও মন্তব্য করিনি। নওয়াজ শরিফ রাতের অন্ধকারে, গোপনে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতেন।

বুধেই ইস্তফা দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অপসারণের জন্য গঠিত কমিটি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষমতা খর্বে উদ্যোগী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তান সংসদ ভবনে নিষিদ্ধ TIKTOKERS, YOUTUBERS

‘দেশকে বাঁচাতে পথে নামুন’, তরুণ-যুবদের কাছে কাতর আর্জি ইমরানের

খুনের ষড়যন্ত্র ফাঁস হওয়ার পরেই বাড়ানো হল ইমরান খানের নিরাপত্তা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00