Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অপসারণের জন্য গঠিত কমিটি

সুপ্রিম কোর্টের সামনে প্রধান বিচারপতির ইস্তফার দাবিতে ধর্নায় বসেছেন শাসক জোটের শীর্ষ নেতা-নেত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণের জন্য সোমবার কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে অনুমোদন দিয়েছেন জাতীয় সংসদ। পাশাপাশি সুপ্রিম কোর্টের সামনে প্রধান বিচারপতির ইস্তফার দাবিতে ধর্নায় বসেছেন কুখ্যাত সন্ত্রাসী তথা শাহবাজ শরিফ সরকারের শরিক দল জমিয়াত উলেমা-ই-ইসলাম (ফজল) প্রধান পীর ফজলুর রহমান।

গত কয়েক মাস ধরেই পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের সঙ্গে শাহবাজ শরিফ প্রশাসনের সঙ্ঘাত তুঙ্গে উঠেছে। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারিকে বেআইনি আখ্যা দেওয়ার পরে শাসকদলের নেতাদের চক্ষুশূল হয়ে উঠেছেন প্রধান বিচারপতি। কেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মুক্তির নির্দেশ দিলেন তা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতিকে বেনজির ভাষায় আক্রমণ করেছেন পাকিস্তানের তথ্মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব, মরিয়ম নওয়াজরা।

এদিন প্রধান বিচারপতিকে অপসারণের জন্য জাতীয় সংসদে এক প্রস্তাব উত্থাপন করেন জোট সরকারের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টির সদস্য শাজিয়া সোবিয়া। বিরোধী সাংসদহীন সংসদে সর্বসম্মতিতে ওই প্রস্তাব গৃহীত হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে বরখাস্ত করতে এক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের ভিতরে যখন প্রধান বিচারপতিকে অপসারণের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত পাশ হয়েছে, তখন দেশের শীর্ষ আদালতের বাইরে ধর্নায় বসেছেন সরকারের শরিক বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। মূলত কুখ্যাত সন্ত্রাসী পীর ফজলুর রহমানই ওই বিক্ষোভের নেতৃত্বে রয়েছে। প্রধান বিচারপতির পদ থেকে উমর আতা বান্দিয়াল ইস্তফা না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00