Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে গণতন্ত্র ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি ইমরান খানের দুই ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: পাকিস্তান সেনার মদতে কুর্সি দখল করা শাহবাজ শরিফের বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাশিম খান। জেল থেকে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের বর্তমান সরকারের উপরে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের চাপ সৃষ্টি করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি পাকিস্তানে যাতে গণতন্ত্র ফেরে তার জন্য সেনার মদতপুষ্ঠ শাহবাজ শরিফ সরকারের উপরে চাপ সৃষ্টিরও আর্জি জানিয়েছেন। এই প্রথম বাবার জেলবন্দি ও পাকিস্তানের রাজনীতি নিয়ে মুখ খুললেন ইমরানের পুত্রদ্বয়।

পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা খানের সঙ্গেই লন্ডনে বসবাস করেন সুলেমান ও কাশিম। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দুজনেই পাকিস্তানের বর্তমান দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চেয়েও তারা যে তাদের বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত তাও স্পষ্ট করে দিয়েছেন দুজনে। ২৮ বছর বয়সী সুলেমান এবং ২৬ বছর বয়সী কাশিম ক্ষসোভ উগরে দিয়ে বলেছেন, ‘বাবার সাথে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার বিকল্প ফুরিয়ে যাওয়াতেই মুখ খুলতে বাধ্য হয়েছি। আমরা আইনি পথেই বাবাকে মুক্ত করতে পারব বলে ভেবেছিলাম। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমরা চাই পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করা হোক। বর্তমানে বাবা (ইমরান খান) অমানবিক পরিস্থিতিতে বাস করছেন। মৌলিক মানবাধিকারটুকু দিচ্ছে না। আমরা বিভিন্ন দেশের সরকারকে আহ্বান জানাচ্ছি, যারা বাকস্বাধীনতা এবং সঠিক গণতন্ত্রকে সমর্থন করে, তারা যেন ইমরান খানকে মুক্তির দাবিতে আওয়াজ তোলে।’

পাকিস্তানে গণতন্ত্রের বিন্দুমাত্র অবশিষ্ট নেই বলে জানিয়ে সুলেমান জানান, ‘এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার ইচ্ছাও রয়েছে। ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানকে আহ্বান করার জন্য মার্কিন প্রেসিডেন্টই হবেন সেরা ব্যক্তি।’ কেন ডোনাল্ড ট্রাম্প, তা জানতে চাওয়া হলে ইমরানের বড় পুত্র বলেন, ‘একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হলেন এমন এক শক্তিধর দেশের প্রধান, যার কথা ফেলার মতো দুঃশাহস দেখাতে পারবে না শাহবাজ শরিফ বা পাক সেনাপ্রধান। আমাদের লক্ষ্য হল, বাবাকে মুক্ত করা, পাকিস্তানে গণতন্ত্র ফিরিয়ে আনা।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00