Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালয়েশিয়ার সুলতানকে গাড়ি দিয়েছিলেন হিটলার, সম্পত্তি কত জানেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার মালয়েশিয়ার সুলতান হিসাবে মসনদে বসেছেন জোহর সুলতান ইব্রাহিম ইসকান্দার। সুলতান ইব্রাহিমের সম্পত্তি কত জানেন। শুনলে যেকারোরই চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, মালয়েশিয়ার সুলতানের মোট সম্পত্তির পরিমাণ ৫৭০ কোটি ডলার। সুলতান ইব্রাহিমের সংগ্রহে রয়েছে ৩০০টি গাড়ি। একটি গাড়ি নাকি উপহার দিয়েছিলেন অ্যাডলফ হিটলার ।

সম্প্রতি ব্লুমবার্গের তরফে সুলতান ইব্রাহিমের সম্পত্তির হিসাব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ইব্রাহিমের তিনশোটি গাড়ি ছাড়াও রয়েছে বেশ কয়েকটি প্রাইভেট বিমানও। এই প্রাইভেট বিমানের মধ্যে রয়েছে একটি বোয়িং ৭৩৭ বিমান। এখানেই শেষ নয়, রিয়াল এস্টেট, খনি, টেলিকমিউনিকেশন সহ একাধিক জায়গা রয়েছে, যেখানে সুলতান ইব্রাহিমের অংশীদারিত্ব রয়েছে। জানা গিয়েছে, মালয়েশিয়ার বড় মোবাইল সার্ভিস প্রোভাইডার ইউ মোবাইলের ২৪ শতাংশ শেয়ার রয়েছে সুলতান ইব্রাহিমের।

সুলতান ইব্রাহিমের প্রভাব মালয়েশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, ইব্রাহিমের প্রভাব গিয়ে পৌঁছেছে সিঙ্গাপুরেও। সিঙ্গাপুরের রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গেও ইব্রাহিমের ভালোই সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ভালো থাকার কারণেই সিঙ্গাপুরের অভ্যন্তরীণ রাজনীতিতে ইব্রাহিমের প্রভাব খুবই উল্লেখযোগ্য। পাশাপাশি সিঙ্গাপুরের সঙ্গে বৈদেশিক সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রেও সুলতান ইব্রাহিমের প্রভাব যথেষ্টই উল্লেখযোগ্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00