Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাপানে ১০ আরোহী সহ বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার

গত ৪ দিনে অন্তত তিনটি চিনা যুদ্ধ জাহাজ অতিক্রম করেছে এই দ্বীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধ্বস্ত হল একটি সামরিক হেলিকপ্টার। জাপানের (JAPAN) ওই দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটিতে ছিলেন ১০ আরোহী। এঁদের মধ্যে ৪জন ক্রু ও ৬জন যাত্রী। ছিলেন জ্যেষ্ঠ কমান্ডার ইউচি সাকামোতো। জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে এই দুর্ঘটনাটি ঘটেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, মিয়াকোজিমা ঘাঁটি থেকে রওনা দেওয়ার পরে রাডার থেকে হঠাৎ করেই অদৃশ্য হয় সেনা পরিবহনে ব্যবহৃত ওই কপ্টারটি। কপ্টারটি ছিল ইউএইচ ৬০। এই কপ্টারটি ব্ল্যাল হক নামেই পরিচিত। জেনারেল আরও বলেন, মিয়াকোজিমার চারপাশে নজরদারি চালাচ্ছিল ওই কপ্টার।

প্রসঙ্গত, পূর্ব চিন সাগর থেকে প্রশান্ত মহাসাগরে ভ্রমণের সময়ে চিনা নৌ বাহিনীর জাহাজগুলি প্রায়ই মিয়াকোজিমার খুব কাছ দিয়ে যায়। তাই গত ২০১৯ সাল থেকে গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স মোতায়েন করেছে মোবাইল অ্যান্টি শিপ মিশাইল লঞ্চার। তবে জেনারেল জানাননি কপ্টারটি চিনা সামরিক জাহাজ ট্র্যাক করছিল কি না। সূত্রের খবর, গত ৪ দিনে অন্তত তিনটি চিনা যুদ্ধ জাহাজ অতিক্রম করেছে এই দ্বীপ।

হেলিকপ্টার বিপর্যয়ের পরে জাপানের প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এখন প্রধান কাজ হলো উদ্ধার। উল্লেখ্য, জাপানি কোস্ট গার্ড, সামরিক জাহাজ এবং সামরিক বিমান সমুদ্রে খুঁজে পেয়েছে কপ্টারটির ধ্বংসাবশেষ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00