Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইজরায়েলি হামলায় নিহত হামাসের সামরিক প্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের  সামরিক প্রধান  মোহাম্মদ দেইফ। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। বুধবার  তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে সামনে এল সামরিক  প্রধানের প্রাণহানির খবর।

হামাসের সামরিক প্রধানের মৃত্যু নিয়ে ইজরায়েলের তরফে জানান হয়েছে, ‘গত ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় বিমান হামলা চালানো হয়েছিল। আর সেই সময় প্রাণ হারিয়েছেন হামাসের সেনা প্রধান মোহাম্মদ দেইফ। শুধু তাই নয় এই হামলায় প্রাণ হারান হামাসে বসবাস করা প্রায় ৯০ জন বাসিন্দা। ‘   বলা বাহুল্য, বুধবার  ইরানের রাজধানী তেহরানে একটি ‘গুপ্ত’ হামলায় মৃত্যু হয় হামাস গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়ের। আর তাঁর মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে হামাস। এই ঘটনার পর এবার সামনে এল হামাসের  সামরিক প্রধানের মৃত্যুর খবর।

উল্লেখ্য, ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ দেইফ। তাঁর প্রথম নাম ছিল  মোহাম্মদ মাসরি।  ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদা শুরুর পর তিনি হামাসে যোগ দেন। তখন তাঁর নাম হয় মোহাম্মদ দেইফ। ১৯৮৯ সালে ইজরায়েলি বাহিনীর তাঁকে গ্রেফতার করে।  তখন ১৬ মাস কারাগারে ছিলেন তিনি। এই আবহে  এবার গাজায় ইজরায়েলি হামলায় প্রাণ হারালেন দেইফ। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00