Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ১০ বছর ধরে ধর্ষণ করেছে ৫১ জন

২০১১ থেকে ২০২০ পর্যন্ত ১০ বছর ধরে এক ফরাসি মহিলাকে ধর্ষণ করার অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি রাতে স্ত্রীকে মাদকাসক্ত করতেন স্বামী, আর তারপর বাইরের লোক ডেকে এনে চলত লাগাতার ধর্ষণ। এক দিন দু’দিন নয়, এইভাবে টানা ১০ বছর ধরে ৫১ জন ব্যক্তি ওই মহিলাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয় বেশিরভাগ ধর্ষণের মুহূর্ত ভিডিও রেকর্ড করে রাখতেন অভিযুক্ত স্বামী। ভয়াবহ ও নৃশংস এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সে।

রিপোর্ট অনুযায়ী, ২০১১ থেকে ২০২০ পর্যন্ত ১০ বছর ধরে এক ফরাসি মহিলাকে ধর্ষণ করার অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা মোট ৯২টি ধর্ষণের ঘটনা চিহ্নিত করতে পেরেছেন। ধৃতদের প্রত্যেকের বয়স ২৬ থেকে ৭৩ বছরের মধ্যে। ধর্ষণে অভিযুক্তদের মধ্যে ফায়ারম্যান, লরি চালক, পৌরসভার কাউন্সিলর, আইটি কর্মী, কারারক্ষী, নার্স এবং একজন সাংবাদিকও রয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নির্যাতিতার স্বামীর নাম ডমিনিক পি। প্রতিদিন রাতে স্ত্রীর খাবারের সঙ্গে লোরাজেপাম নামে (Lorazepam) এক ধরণের মাদক মিশিয়ে দিতেন। এরপর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ করার জন্য বিভিন্ন লোকজনকে ফ্রান্সের মাজানে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের ভিডিও রেকর্ড করার পর সেগুলিকে ইউএসবি ড্রাইভে ‘এবিউজেস’ নামে একটি ফাইলে সংরক্ষণ করে রাখতেন অভিযুক্ত স্বামী। তদন্তে নেমে সেই ফাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, বেশিরভাগ অভিযুক্ত একাধিকবার এসেছে মহিলাকে ধর্ষণ করার উদ্দেশে। ডমিনিক নামের ওই ব্যক্তি নির্যাতিতা মহিলার সঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন। দম্পতির তিন সন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00