Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জে একাধিক মন্দিরে হামলা, সংঘর্ষে নিহত ৪

তবে নিহতরা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুমিল্লার নানুয়ায় দীঘির পাড়ে পুজোমণ্ডপে কোরআন পাওয়ার ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে একাধিক মন্দিরে ভাঙচুর চালাল মৌলবাদীরা। আর হামলাকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলিও চালাতে হয়। বুধবার রাতের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে পুলিশ। তবে নিহতরা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

মন্দিরে আক্রমণ ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গোটা হাজীগঞ্জেই থমথমে উত্তেজনা রয়েছে। নতুন করে যাতে আর অশান্তি না বাঁধে তার জন্য ইতিমধ্যেই গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মন্দির ভাঙার ঘটনা ঘিরে   সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ। অপপ্রচারে কান না দিতেও দুই ধর্মাবলম্বী সম্প্রদায়ের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে একটি পুজোমণ্ডপে কোরআন শরীফ পাওয়ার কথা জানাজানি হওয়ার পরেই গোটা দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন রাতেই নোয়াখালীর হাতিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতে মিছিল নিয়ে একাধিক মন্দিরে হামলা চালায় মুসলিম মৌলবাদীরা। চাঁদপুরের হাজীগঞ্জের বেশ কয়েকটি মন্দিরেও ভাঙচুর করা হয়। হিন্দুরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে প্রথমে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। পরে  আহতদের একজন হাসপাতালে মারা যান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00