বেনজির কাণ্ড! মন্ত্রী পদে দুষ্টু ছবির নায়ক, তোলপাড় দক্ষিণ আমেরিকার দেশ

কলম্বিয়ার সমতা মন্ত্রী হচ্ছেন কিনা প্রাক্তন পর্ন তারকা জুয়ান কালোর্স ফ্লোরিয়ান! যা জানাজানি হওয়া মাত্রই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! কলম্বিয়ার সমতা মন্ত্রী হচ্ছেন কিনা প্রাক্তন পর্ন তারকা জুয়ান কালোর্স ফ্লোরিয়ান! যা জানাজানি হওয়া মাত্রই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতে। যে দেশ নাকি ধর্মীয়ভাবে রক্ষণশীল এবং ক্যাথলিক দেশ নামে বিশ্বের চোখে পরিচিত, সে দেশের মন্ত্রী পদে কিনা বসছেন খোদ দুষ্ট ছবির নায়ক? বিষয়টি মানতে পারছেন না সে দেশের নাগরিক, নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে রীতিমতো বিতর্কের মুখে পড়েছে গুস্তোভা পেত্রোর সরকার। একটি সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন পর্ন তারকা জুয়ান কালোর্স ফ্লোরিয়ান সমকামী কর্মীদের জন্যেও কাজ করেন, তিনি একজন সমকামী কর্মীও বটে!

তিনি শীঘ্রই কলম্বিয়ার মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হতে চলেছেন এবং নতুন সমতা মন্ত্রী হচ্ছেন। তাঁকে এমন একটি দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে, যার কাজ হবে শুধুমাত্র সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারি সামাজিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা এবং সেবার নিশ্চয়তা প্রদান করা। অর্থাৎ সরকারি কর্মসূচীর আওতায় আনা এবং সেবার কাজে নিয়োজিত করা। তবে এই প্রথম নয়, এর আগেও ফ্লোরিয়ান জুনিয়র মন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তিন বছর আগে কলম্বিয়ার মসনদে বসেছেন।

তাঁর ক্ষমতা আসার পরেই পূর্ববর্তী বামপন্থী সরকারের মন্ত্রিসভায় ৫০ জনেরও বেশি মন্ত্রী পদত্যাগ করেছেন বা পরিবর্তিত হয়েছেন। তবে প্রাক্তন দুষ্টু ছবির নায়কের তাঁর মন্ত্রীসভায় নিয়োগ সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন সংযোজন। এদিকে অতীতে ফ্লোরিয়ানের পরিচয় ঘিরে একাধিক বিতর্ক উঠেছে। কিন্তু এবার সবকিছুর উর্ধে উঠে গিয়েছে। তবে প্রাক্তন পর্ন তারকার মন্ত্রীসভায় নিয়োগের ঘোষণায় সমাজ বৈচিত্র্য এবং অগ্রগতি দেখলেও, ক্যাথলিক গির্জা ও রক্ষণশীল মহলে এটি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, এই পদক্ষেপ কলম্বিয়ার সমাজ ও রাজনীতিতে নতুন করে বিভাজিত করবে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]