Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফাঁসির আগে খাবার ইলিশ, গরুর কলিজা, তন্দুরি

হয়ে গেল জীবনের শেষ খাওয়া। আর খাদ্য তালিকায় ছিল লোভনীয় সব পদ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হয়ে গেল জীবনের শেষ খাওয়া। আর খাদ্য তালিকায় ছিল লোভনীয় সব পদ। সেগুলি হল ইলিশ মাছ, গরুর কালিজা, তন্দুরি রুটি এবং মুরগির গ্রিল। রবিবারের মেনুতে এই সমস্ত খাবারই দেওয়া হল যশোরে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে। তাঁরা হলেন আজিজুল এবং মিন্টু।

তাঁদের বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণ ও হত্যার মামলা চলছিল। সেখানে বিচারক উভয় অপরাধীকেই ফাঁসির সাজা দিয়েছেন। জানা গিয়েছে, সোমবার রাত ১০ বেজে ৪৫ মিনিটে (ভারতীয় সময় ১০ বেজে ১৫ মিনিট) এঁদের ফাঁসি দেওয়া হবে। আসামীদের সব ধরনের শেষ ইচ্ছা রাখারই চেষ্টা করছে কর্তৃপক্ষ। পরিবারের লোকজনের সঙ্গেও সাক্ষাৎ করানো হয়েছে। তাঁরা দু’জনই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।

জানা গিয়েছে, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর আলমডাঙ্গা থানার জোড়গাছা গ্রামের কমেলা খাতুন ও তার বান্ধবী ফিঙ্গে বেগমকে ধর্ষণ করে হত্যা করেন আজিজুল এবং মিন্টু নামে দুই ব্যক্তি। ঘটনার পরের দিন নিহত কমলা খাতুনের মেয়ে মামলা দায়ের করেন।    

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00