Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক মাসের মধ্যে ফের সার্ভার ডাউন এক্স হ্যান্ডেলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স হ্যান্ডেলে। কিছুক্ষণের জন্য কোনকিছুই পোস্ট করতে পারছিলেন না ইউজাররা। ফলে গোটা বিশ্বজুড়ে যারা সোশ্যাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত, তাঁদের অনেকেরই কাজ করতে সমস্যা দেখা দেয়।

জানা যায়, সোমবার দুপুর ১টা ১২ মিনিট নাগাদ ভারতে প্রথম সমস্যা দেখা দেয়। আগের পোস্টগুলি দেখা গেলেও নতুন করে কোনও কিছুই পোস্ট করা যাচ্ছিল না। এরপর দেখা যায়, শুধু ভারতেই নয়। সারা বিশ্বেই এই সমস্যা দেখা দিয়েছে। ইউজাররা কোনও কিছু পোস্ট করতে পারছেন না। তবে ২০-২৫ মিনিট পর থেকেই ক্রমশ পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে। দুপুর ৩টের মধ্যে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।

এদিন যখন এক্স হ্যান্ডেলে এই সমস্যা দেখা গিয়েছিল, তখন কিছু কিছু ইউজারের কাছে ‘সামথিং ওয়েন্ট রং’ আবার কারো কারো কাছে ‘ট্রাই রিলোডিং’-এর মতো মেসেজ আসছিল। তবে ঠিক কারণে এই সমস্যা দেখা দিয়েছিল, সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি এক্স হ্যান্ডেলের কর্তৃপক্ষ। এনিয়ে এক মাসের মধ্যে দুবার সার্ভার ডাউন হয়ে গেল এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের। এর আগে ভারতীয় ইউজাররা অভিযোগ করেছিল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে এক্স হ্যান্ডেলে পোস্ট করতে বেশ কিছু সমস্যা হচ্ছে। কিন্তু এরপরেও সমস্যা দেখা দিল এক্স হ্য়ান্ডেলে। 

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00