Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেট্রল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, ইয়েমেনে নিহত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  পেট্রল পাম্পের জ্বালানি  ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ । ইয়েমেনের আল-বায়দা প্রদেশে এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৮ জন । সেইঙ্গে জখম হয়েছেন ৫০ জন । তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । একথা জানিয়েছেন ইয়েমেনের  চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তারা ।

জাহের জেলার পেট্রল পাম্পের মধ্যেই ছিল ট্যাংকারটি। শনিবার আচমকাই ওই ট্যাংকারটি বিস্ফোরণ হয় । আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকায় । এই বিস্ফোরণের সময় পেট্রল পাম্প ষ্টেশনে ছিলেন বেশ কয়েকজন । তাই বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন দ্রুত ছড়াতে শুরু করে। ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তবে ততক্ষণে  প্রাণ হারান ৮ জন । সেইসঙ্গে জখম হয়েছেন  ৫০ জন ।

বলা বাহুল্য, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে শহরের বিভিন্ন অংশে এর শব্দ শোনা যায়।  কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা বের করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইয়েমেনে এই বিস্ফোরণ নতুন ঘটনা নয় । ২০২৪ সালে অগস্ট  মাসে দক্ষিণ ইয়েমেনের এডেন গভর্নরেটের একটি গ্যাস স্টেশনে জ্বালানি  ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। তাতে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন । নতুন বছরের শুরুতেই  এই ঘটনার ফের পুনরাবৃত্তি হল ইয়েমেনে ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00